মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

ফায়ার সার্ভিসের অভিযানে বাসের হেলপার জীবিত উদ্ধার

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫০ বার

পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের পরিবহনের দুর্ঘটনায় পতিত হয়ে বাসের হেলপার শওকত (৩২) আটকা পড়ে।

ফায়ার সার্ভিসের সদস্যদের দু’ঘন্টা শ্বাসরুদ্ধকর অভিযানে তাকে জীবিত উদ্ধার করা হয়, তবে তার বাম হাত কনুই থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

রোববার (১৮ সেপ্টেম্বর) মহাসড়কে আমতলীর খোন্তাকাটা নামক স্থানে এঘটনা ঘটে। উদ্ধারকৃত শওকতের বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলায়। তার পিতার নাম রফিকুল ইসলাম।

ঘটনার পরপরই আমতলী ফায়ার সার্ভিসের একটি দল ও পটুয়াখালী সদর ফায়ার স্টেশনের সহায়তায় সিনিয়র স্টেশন অফিসার মোঃ ফিরোজ আহমেদের নেতৃত্বে একটি দল উদ্ধার অভিযানে অংশ নেয়। আমতলী-পটুয়াখালী ফায়ার সার্ভিসের সদস্যদের দু’ঘন্টা শ্বাসরুদ্ধকর অভিযানে হানিফ বাসের হেলপারকে জীবিত উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

উদ্ধার অভিযান পরিচালনা করেছেন বরগুনা ফায়ার সার্ভিসের বরগুনার উপসহকারী পরিচালক জনাব মোঃ জাহাঙ্গীর আহমেদ, পটুয়াখালী সদর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ ফিরোজ আহমেদ, আমতলী ফায়ার স্টেশনের লিডার জনাব গোলাম মোস্তফা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com