বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

ফরিদপুরে কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার

এহসান রানা, ফরিদপুর
  • আপডেট টাইম : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ৪৫৮ বার
ফরিদপুরের সালথায় শহীদ মুন্সী (৪৫) নামের এক কৃষকের গলায় ফাঁস দিয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার (২২ আগস্ট) দুপুর ১২ টার দিকে উপজেলার ভাওয়াল ইউনিয়নের শিহিপুর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে। শহীদ ওই গ্রামের মৃত হাকিম মুন্সীর ছেলে। সে ৩ মেয়ে ও ১ পুত্র সন্তানের জনক।
স্থানীয়রা জানান, শনিবার (২১ আগষ্ট) শহীদ মুন্সী তার স্ত্রী সন্তানদের নিয়ে তার শশুড় বাড়িতে দাওয়াত খেতে যান। সন্ধ্যায় স্ত্রী সন্তান রেখে নিজে বাড়িতে চলে আসেন। রবিবার সকালে তার বড় বোন রহিমা বেগম তাকে ডাকতে এলে কোন সারা না দেওয়ায় ঘরের মধ্যে ঢুকে আড়ার সাথে তার ঝুলন্ত মৃত দেহ দেখে চিৎকার দেয়। তার চিৎকারে প্রতিবেশিরা ছুটে আসেন। এরপর স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে সালথা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠান।
নাম প্রকাশ না করার শর্তে এক প্রতিবেশি জানান, শহীদ দীর্ঘদিন যাবৎ লিভার রোগে ভুগছেন। হয়তোবা সে কারণে তিনি আত্মহত্যা করেছেন। এদিকে নিহতের পরিবারের দাবী, শহীদকে হত্যা করা হয়েছে।
সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আসিকুজ্জামান বলেন, মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শহীদ মুন্সীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। সুরাত হাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com