শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

ফরিদপুরে আনসারদের বহনকারী গাড়ি দুর্ঘটনার কবলে আহতদের হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ

এহসান রানা, ফরিদপুর 
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ২২৫ বার
গোপালগঞ্জ জেলা থেকে রাজবাড়ী যাওয়ার পথে ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনার কবলে পরেছে ব্যাটেলিয়ান আনসারদের বহনকারী একটি পিকাপ। আজ মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল ৯ টার দিকে ফরিদপুরের যটুকদিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
এতে আহত হয়েছে ব্যাটেলিয়ান আনসারের ৮ সদস্য। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখান থেকে গুরুতর আহত ৬ জনকে হেলিকপ্টার যোগে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. ওমর ফারুক জানিয়েছেন, ফায়ারিং প্র্যাকটিস এর জন্য গোপালগঞ্জ থেকে ২৩ ব্যাটেলিয়ান আনসারের একটি বহর যাচ্ছিল রাজবাড়ী। বহরের একটি ডাবল কেবিন পিকাপ ফরিদপুরের ঝটুকদিয়া এলাকায় আসলে পিছনের চাকা বাস্ট হয়ে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরতর ছিল। পরবর্তীতে ফরিদপুর থেকে গুরতর আহতদের ২টি হেলিকপ্টার যোগে ঢাকায় নেয়া হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িটি ফরিদপুর আনসার কমাড্যান্টের দায়িত্বে বুজিয়ে দিয়েছি আমরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com