বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

ফরিদপুরের জেলা আওয়ামীলীগের আহবায়কের দায়িত্ব পাবে কে ?

এহসান রানা , ফরিদপুর
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ৯০৮ বার

ফরিদপুরে এখন একটি আলোচনা কে পাবে ফরিদপুর জেলা জেলা আওয়ামীলীগের আহবায়কের দায়িত্ব শহরের আনাচে কানাচে ও উপজেলাগুলোও সরগরম।

গত শনিবার দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফরিদপুর জেলা আওয়ামীলীগ কমিটি ভেঙ্গে দিয়ে সিনিয়র এক সভাপতিকে নিয়ে আহবায়ক কমিটি গঠন করার জন্য দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নির্দেশনা দেন। তার পর থেকেই ফরিদপুর কমিটি নিয়ে আলোচনার সৃষ্টি হয়। ২০১৭-২০ সাল পর্যন্ত এই কমিটির মেয়াদ ছিল। এ কমিটিতে ১৩ জন সহ-সভাপতি ছিল, তার মধ্যে ৪ জন মারা গেছে একজন বহিস্কার হয়েছেন। বাকি রয়েছেন ৮ জন সহ-সভাপতি।

তৃণমূল আওয়ামীলীগের নেতাকর্মীদের মধ্যে আলোচনায় উঠেছে ফরিদপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও নগরকান্দা উপজেলার চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার ও ভাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি, ফরিদপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কাজি হেদায়েত উল্ল্যাহ সাকলাইন । তবে বিভিন্ন লবিং-এ কিছু এগিয়ে আছে অপর সহ-সভাপতি শামীম হক।

অনুসন্ধ্যানে জানা যায়, যদি প্রভাবমুক্ত ও নিরপেক্ষ ভাবে আহবায়ক কমিটি করা হয় সেক্ষেত্রে মনিরুজ্জামান সরদার অথবা কাজি হেদায়েত উল্ল্যাহর সম্ভাবনা রয়েছে।

অপরদিকে বিভিন্ন উপজেলার তৃণমুলের নেতাকর্মীরা চাচ্ছে এই প্রথম ফরিদপুর শহরের বাইরের উপজেলা থেকে আহবায়ক করা হোক।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com