বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় হাবিপ্রবি’র মেয়ে শিক্ষার্থীকে ব্লেড আঘাত

মুরাদ হোসেন, হাবিপ্রবি
  • আপডেট টাইম : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২০৬ বার
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ২২ ব্যাচের শিক্ষার্থী সুমিকে ব্লেড দিয়ে আঘাত করছে কিছু বখাটে।
জানা যায়, গত ৭ ফেব্রুয়ারি ক্যাম্পাসে আসার পথে সিনিয়র ভেবে অজ্ঞাত ওই বখাটে ছেলেকে সালাম দেয় সুমি। পথিমধ্যে কিছুক্ষণ কথা হয় তাদের মাঝে।  এরপর থেকেই মেয়েটিকে উত্যক্ত করতে থাকে ওই বখাটে। মোবাইল নাম্বার দিতে অস্বীকার করায় মেয়েটির ফোন কেড়ে নেয় ওই বখাটে এবং পরে সেটি ফেরত দিয়ে দেয়।
এভাবে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ভয় দেখানোর চেষ্টা করে কয়েকজন অপরিচিত বখাটে ছেলে। শেষ পর্যন্ত সুবিধা করতে না পারায় ২৫ ফেব্রুয়ারি, শনিবার সন্ধ্যায় ক্যাম্পাস সম্মুখ এলাকা মহাবুলীপুরে অবস্থিত তালুকদার বাড়ি মেসের সামনে সুমিকে একা পেয়ে বখাটে ছেলেদের মধ্যে একজন সুমির হাতে ব্লেডের আঘাত করে এবং পরবর্তীতে আরো ক্ষতি করার হুমকি দিয়ে পালিয়ে যায়।
পরে বন্ধুদের সহায়তায় সে প্রাথমিক চিকিৎসা নিয়ে মেসে চলে যায়। ঘটনাটি জানাজানি হলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সহকারি প্রক্টর মো. জুয়েল আহমেদ সরকার বিষয়টি খতিয়ে দেখতে মহাবুলীপুর তালুকদার বাড়ি মেসে যান।
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয় প্রক্টরের সাথে যোগাযোগ করার চেষ্টা করে হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।
পরে বিশ্ববিদ্যালয়ের সহকারি প্রক্টর মো. জুয়েল আহমেদ সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। ঘটনার সাথে জড়িত ছেলেরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কি না সেটি খতিয়ে দেখা হচ্ছে। এক্ষেত্রে অভিযুক্ত ছেলেরা বিশ্বিদ্যালয়ের ছাত্র হয়ে থাকলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে অভিযুক্তরা যদি বিশ্ববিদ্যালয় বহিরাগত হয়ে থাকে তবে পুলিশ কতৃপক্ষ বিষয়টি দেখবেন।”
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ২২ ব্যাচের শিক্ষার্থী সুমিকে ব্লেড দিয়ে আঘাত করছে কিছু বখাটে।
জানা যায়, গত ৭ ফেব্রুয়ারি ক্যাম্পাসে আসার পথে সিনিয়র ভেবে অজ্ঞাত ওই বখাটে ছেলেকে সালাম দেয় সুমি। পথিমধ্যে কিছুক্ষণ কথা হয় তাদের মাঝে।  এরপর থেকেই মেয়েটিকে উত্যক্ত করতে থাকে ওই বখাটে। মোবাইল নাম্বার দিতে অস্বীকার করায় মেয়েটির ফোন কেড়ে নেয় ওই বখাটে এবং পরে সেটি ফেরত দিয়ে দেয়।
এভাবে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ভয় দেখানোর চেষ্টা করে কয়েকজন অপরিচিত বখাটে ছেলে। শেষ পর্যন্ত সুবিধা করতে না পারায় ২৫ ফেব্রুয়ারি, শনিবার সন্ধ্যায় ক্যাম্পাস সম্মুখ এলাকা মহাবুলীপুরে অবস্থিত তালুকদার বাড়ি মেসের সামনে সুমিকে একা পেয়ে বখাটে ছেলেদের মধ্যে একজন সুমির হাতে ব্লেডের আঘাত করে এবং পরবর্তীতে আরো ক্ষতি করার হুমকি দিয়ে পালিয়ে যায়।
পরে বন্ধুদের সহায়তায় সে প্রাথমিক চিকিৎসা নিয়ে মেসে চলে যায়। ঘটনাটি জানাজানি হলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সহকারি প্রক্টর মো. জুয়েল আহমেদ সরকার বিষয়টি খতিয়ে দেখতে মহাবুলীপুর তালুকদার বাড়ি মেসে যান।
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয় প্রক্টরের সাথে যোগাযোগ করার চেষ্টা করে হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।
পরে বিশ্ববিদ্যালয়ের সহকারি প্রক্টর মো. জুয়েল আহমেদ সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। ঘটনার সাথে জড়িত ছেলেরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কি না সেটি খতিয়ে দেখা হচ্ছে। এক্ষেত্রে অভিযুক্ত ছেলেরা বিশ্বিদ্যালয়ের ছাত্র হয়ে থাকলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে অভিযুক্তরা যদি বিশ্ববিদ্যালয় বহিরাগত হয়ে থাকে তবে পুলিশ কতৃপক্ষ বিষয়টি দেখবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com