মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

প্রাইভেটকার ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ ৪ জন নিহত

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ৩৪৭ বার

বগুড়ার কাহালু উপজেলায় প্রাইভেটকার ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ ৪ জন নিহত হয়েছেন।

শনিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের কালিয়ারপুকুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- প্রাইভেটকার যাত্রী নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার তানছের আলী (৭৫), তার ছেলে টগর (৩৪), প্রাইভেটকার চালক সুমন (৩০) এবং অপর যাত্রী আব্দুর রহমান (৩৫)। এতে শাকিল (২০) নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রাইভেটকারটি নওগাঁ থেকে বগুড়ার দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৮টার দিকে কালিয়ারপুকুর নামক স্থানে রোকেয়া ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বিপরীতমুখী দ্রুতগামী পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায় এবং চালকসহ তিনজন ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে কাহালু থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত দু’জনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করে দেন। পরে প্রাইভেটকারের সামনের অংশ কেটে চালক সুমনের মরদেহ উদ্ধার করা হয়। এদিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে আব্দুর রহমান নামের আরও একজন মারা যান।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমবার হোসেন জানান, দুর্ঘটনার পরপরই পিকআপের চালক পালিয়ে গেছেন। পিকআপটি আটক করা হয়েছে। নিহতদের স্বজনদের সংবাদ পাঠানো হয়েছে। তারা পৌঁছালে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com