শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত

প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণ বিতরণের লক্ষ্যে অংশীদার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে মতবিনিময় সভা

বরিশাল অফিস
  • আপডেট টাইম : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ১৮০ বার

করোনা ভাইরাসের প্রভাবে দেশের ছোটো খাটো বিভিন্ন ধরনের শিল্প উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের বাচিয়ে রাখতে সরকারের প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণ বিতরণ করছে সরকার।

 

আজ ২০ সেপ্টেম্বর সোমবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসনের সহযোগিতায় এসএমই ফাউন্ডেশন এর আয়োজনে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ঘোষিত ২য় ধাপের প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণ বিতরণের লক্ষ্যে অংশীদার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক এসএমই ফাউন্ডেশন ড. মোঃ মফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।

 

বিষয় অতিথি ছিলেন সহকারী মহাব্যবস্থাপক এসএমই ফাউন্ডেশন সুমন চন্দ্র সাহা, সহকারী মহাব্যবস্থাপক এসএমই ফাউন্ডেশন রাহুল বড়ুয়া। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এনডিসি মোঃ নাজমূল হুদা, সরকারি বেসরকারি ব্যাংক এবং বিসিক, উইমেন চেম্বার, চেম্বারের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনায় অতিথিরা প্রধানমন্ত্রী ঘোষিত ২য় ধাপের প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণ বিতরণের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।

 

পরে সকলের অংশগ্রহণে উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com