বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

প্রথমবারের মতো ফ্যান্টম স্ট্যাডিজের মাধ্যমে পাঠদান হাবিপ্রবিতে 

মো: মুরাদ হোসেন, হাবিপ্রবি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ১৯০ বার
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সাইন্স অনুষদের শিক্ষার্থীদের হাতে কলমে ব্যবহারিক পাঠদানে আর্টিফিশিয়াল প্রাণির ডামি তৈরি করা হয়েছে।
মঙ্গলবার (২৯ শে আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের এনিমেল অ্যান্ড এনিমেল সাইন্স অনুষদের মাস্টার্স অধ্যয়নরত শিক্ষার্থীদের ল্যাবক্লাসে তৈরিকৃত আর্টিফিশিয়াল গরুর মাধ্যমে পাঠদান করেন মেডিসিন সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. বেগম ফাতেমা জোহরা। এসময় উপস্থিত ছিলেন প্যাথলজি এন্ড প্যারাসাইটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হারুন-উর-রশিদ।
২০১৮ শিক্ষাবর্ষের ৫-১ সেমিস্টারের ল্যাব ক্লাসে আর্টিফিশিয়ালি প্রস্তুত করে একটি গরুর রেকটাল পালপেট ডায়াগনোসিস করা হয়। রেকটাল পালপেট ডায়াগনোসিস এর মাধ্যমে গরু, মহিষ ও ঘোড়ার ক্ষেত্রে প্রেগনেন্সি টেস্ট, ভ্রূণের বয়স ও জননাঙ্গের রোগ নিরূপণ করা হয়।
এ বিষয়ে মেডিসিন সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. বেগম ফাতেমা জোহরা বলেন, শিক্ষার্থীদের শুধু তাত্ত্বিক জ্ঞান থাকলেই হবে না। তাদের ব্যবহারিক বিদ্যায় পারদর্শী হতে হবে। বিশ্ববিদ্যালয়ের একটি ব্যাচের ৩০ জন শিক্ষার্থী থাকলে সবার জন্য সমানভাবে ব্যবহারিকের ব্যবস্থা করা যায় না। যেমন দুইটি গরুর উপর রেকটাল পালপেট ডায়াগনোসিস করতে গেলে প্রাণিটির প্রতি অমানবিক নির্যাতন করা হয়। তাই আমরা মাস্টার্সের শিক্ষার্থীদের সহায়তায় গরুর অর্গান কালেক্ট করে আর্টিফিশিয়ালি একটি গরু তৈরি করে রেকটাল পালপেট ডায়াগনোসিস-এর ব্যবস্থা করি।
তিনি আরো বলেন, এর মাধ্যমে ক্লাসের সবাই খুব সহজেই রেকটাল পালপেট ডায়াগনোসিস সম্পর্কে সম্যক ধারণা পায়। আর্টিফিশাল পদ্ধতিতে অর্গান ব্যবহার করে শিক্ষাদানের এই পদ্ধতিকে ফ্যান্টম স্ট্যাডিজ বলে। আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ফ্যান্টম স্ট্যাডিজের মাধ্যমে পাঠদান করা সম্ভবপর হলো।
এছাড়াও ভবিষ্যতে ফ্যান্টম স্ট্যাডিজের মাধ্যমে আর্টিফিশিয়ালি ল্যাব রুমে শিক্ষার্থীরা ব্যবহারিকের ক্লাসগুলো করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন অধ্যাপক ড. বেগম ফাতেমা জোহরা।
মেডিসিন সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. বেগম ফাতেমা জোহরা এর তত্ত্বাবধানে ২০১৮ শিক্ষাবর্ষের নাবিল,তৌসিফ ও আকিব নামে তিনজন শিক্ষার্থী আর্টিফিশিয়াল গরুটি তৈরি করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com