শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

প্রতিমা বিসর্জনের সময় ভারতে ৮ জন নিহত

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ২৫৭ বার

দুর্গা প্রতিমা বিসর্জনের সময় পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির মালবাজারে ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও অনেকে ভুক্তভোগী।

আনন্দবাজার পত্রিকা বলছে, দশমীর সন্ধ্যায় মাল নদীতে হঠাৎ হড়পা বান (প্রচণ্ড পানির স্রোত) শুরু হয়। এ সময় বহু মানুষ পানির স্রোতে ভেসে যান। এখন পর্যন্ত ৮ জন নিহতের খবর পাওয়া গেলেও সংখ্যা বাড়তে পারে।

গত রাতের উদ্ধার অভিযানে এখন পর্যন্ত ৩০-৪০ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একটি শিশুও রয়েছে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল থেকে ফের উদ্ধারকাজ শুরু হয়। অভিযান পরিচালনা করছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও সিভিল ডিফেন্স। আহত ১৬ জনকে মালবাজারের সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন ৮ নারী।

স্থানীয়দের একাংশের অভিযোগ, নদীর গতিপথ বদলানো হয়েছে। প্রতিমা নিরঞ্জন দেখতে নদীর মাঝামাঝি এলাকায় যেতে হয়েছিল দর্শনার্থীদের। হঠাৎ করে স্রোত বাড়ে। একটা সময় জোয়ার শুরু হয়। এ সময় দর্শনার্থীদের অনেকেই ডুবে যান। কেউ কেউ ভেসে যান। বিসর্জনের সময় ঘটনাস্থলে উদ্ধারকারী দল ছিল না।

জলপাইগুড়ির পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানান, রাত সাড়ে ৮টার দিকে হড়পা বান শুরু হয়। কয়েক জন নদীর মাঝে একটা চরে আশ্রয় নেন তাদের উদ্ধার করা হয়েছে।

জলপাইগুড়ির জেলা প্রশাসক মৌমিতা গোদারা বসু বলেন, প্রতিমা বিসর্জনের সময় মাল নদীতে অনেক মানুষের সমাগম হয়। রাতে হঠাৎ অনেক মানুষ পানির স্রোতে ভেসে যান। যারা নিহত হয়েছেন, তাদের পরিবারের প্রতি সমবেদনাও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com