শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কার্যকরী অর্থনীতি হতে পারে মৎস্য চাষ -জহির উদ্দিন স্বপন যুবদল নেতার কারাদন্ড প্রভাষক ও পরকিয়া করে! বাসচাপায় বরিশালে মোটরসাইকেলের তিন আরোহী নিহত উজিরপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩ তরুণ নিহত

পেট্রোলপাম্প ব্যবসায়ীরা ডাকাতি আতংকে বিচার চেয়ে সংবাদ সম্মেলন

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ২৯০ বার

পটুয়াখালী ও বরগুনা জেলা পেট্রোলপাম্প এজেন্ট ও ট্যাংকলরী মালিক সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

৩০ মার্চ বুধবার বিকাল ৪.৩০ মিঃ পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন  পাম্প সমিতির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি।

তিনি লিখিত বক্তব্যে বলেন, গত কয়েকদিনে তিনটি পেট্রোলপাম্পে দুধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় ডাকাতরা  ১৮ লক্ষাধিক টাকা লুট করে নিয়েছে।

তার মধ্যে ২৭.০২.২২ ইং তারিখ রাতে একদল দুধর্ষ ডাকাত দেশী তৈরী অস্ত্র শস্ত্র নিয়ে বরগুনা জেলার আমতলী মেসার্স সৈকত ফিলিং স্টেশনে হামলা চালিয়ে ১২ লক্ষ ৫৯ হাজার টাকা, ১৪. ০৩.২২ ইং তারিখ রাতে বরগুনার মেসার্স এসএম ফিলিং স্টেশনে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ২ লক্ষ ৩৭ হাজার টাকা।

এর কিছুদিন পর একদল দুর্বৃত্ত ২৮.০৩.২২ ইং তারিখ রাতে পটুয়খালী সদরের মেসার্স পায়রা অয়েল লিঃ একই কায়দায় একদল ডাকাত  হামলা চালিয়ে কর্মচারীকে মাধরকরে ক্যাশ বাক্স থেকে ৩ লক্ষ ৯৮ হাজার ৮৬ টাকা লুট করে নিয়ে গেছে বলে সমিতির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি তার লিখিত বক্তব্যে বলেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত পাম্প মালিকরা জানান, উক্ত ডাকাতি ঘটনায় বরগুনা সদর থানায়, আমতলী থানায় ও পটুয়াখালী সদর থানায় পৃথক তিনটি মামলা হয়েছে। এ মামলায়  সিসি ফুটেজ দেখে মো. জাকির হোসেন নামে এক দুর্বৃত্তকে পুলিশ গ্রেফতার  করেছে বলেও পাম্প মালিকরা সাংবাদিকদের জানান।

এছাড়াও তারা ৩০ মার্চ দুপুরে উক্ত পাম্প সমূহে সংঘটিত  ডাকাতি ঘটনায় পাম্প সমূহের ব্যবসার  নিরাপত্তা চেয়ে পুলিশ সুপার পটুয়াখালীর  কাছে একটি লিখিত আবেদন করেছেন এবং ডাকাতির ঘটনায় সুষ্ট তদন্ত করে দোষীদের বিচার দাবি করেছেন।

এ সময় পাম্প মালিকদের মধ্যে উপস্থিত ছিলেন পাম্প সমিতির সাধারন সম্পাদক মো. গোলাম সরোয়ার ফোরকান, যুগ্ম সাধারন সম্পাদক মো. জসীম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান শিপন তালুকদার, অর্থ সম্পাদক মনিরুল ইসলাম লিটন, দপ্তরসম্পাদক  রাজু আহমেদ রাজা, নির্বাহী সদস্য মো. আবুল কালাম মৃধা, মো. আলতাফ খান, মো. আঃ কাদের প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com