শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

পুলিশের হাতকড়া নিয়ে পলাতকদের ধরতে সারাসী অভিযান চলছে

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বুধবার, ২১ মে, ২০২৫
  • ৮০ বার

পালিয়ে যাওয়া ২ মাদকসেবিদের আটকে ভাটিখানায় অবস্থান নিয়েছে গোটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

পুলিশ বলছে নতুন কৌশল অবলম্বন করে হাতকরাসহ তাদেরকে গ্রেফতার করা হবে।

রাতের ভিতর আসামি আটকের চেষ্টা রয়েছে তাদের এমনটাই জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

দিন পর অভিযান চালিয়ে ব্যর্থ হয়ে অবশেষে নতুন কৌশল অবলম্বন করা পুলিশের কতোটা সফলতা আসবে সে দিকেই এখন সিনিয়র পুলিশ সদস্যদের দৃষ্টি।

তথ্য বলছে, বরিশাল নগরীর ভাটিখানা এলাকার সাহাপাড়ায় মাদক সেবনের সময় আটক হওয়া পাঁচ যুবকের মধ্যে দুইজন পুলিশের হাতকড়া পরিহিত অবস্থায় পালিয়ে গেছে।

বুধবার (২১ মে) সন্ধ্যায় তথ্যের সত্যতা নিশ্চিত করে কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার মশিউর রহমান জানান, ইয়াবা সেবন ও বিক্রির খবর পেয়ে দুপুর ১২টার দিকে সাহাপাড়ায় অভিযান চালায় থানার একটি টিম।

অভিযানে পাঁচজনকে আটক করা হয়। এরমধ্যে মিরাজ ও রাসেলকে এক হাতকড়ায় আটক রাখা হয়।

এসময় কৌশলে পুলিশের নজর এড়িয়ে তারা পার্শ্ববর্তী ফাঁকা জায়গা দিয়ে পালিয়ে যায়।

পালিয়ে যাওয়া দুই যুবক হলেন- মিরাজ (২২) ও রাসেল (২০)। তারা একই হাতকড়ার আবদ্ধ ছিলেন।

বাকি তিনজন নাসির উদ্দিন, ফিরোজ হাওলাদার ও আলআমিন খন্দকার (রাজু) বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।

তারা প্রত্যেকেই ভাটিখানা এলাকার বাসিন্দা।

সূত্রমতে, হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া দুইজনকে গ্রেপ্তারের জন্য নগর গোয়েন্দা পুলিশ ও কাউনিয়া থানা পুলিশের যৌথ অভিযান অব্যাহত রয়েছে।

কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার মশিউর রহমান বলেন, এ ঘটনায় পাঁচজনকে আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com