রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

পুলিশই যখন ডাকাত

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ৩১৩ বার

ফেনী পুলিশের অপরাধ এবার শিরোনামে। দিনে দিনে একের পর এক অপরাধে জড়িয়ে যাচ্ছে পুলিশ।ফেনীতে স্বর্ণ ডাকাতির ঘটনায় ডিবির ওসিসহ ৬ পুলিশ সদস্যকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ খানের আদালতে তোলা হয়েছে৷

বুধবার (১১আগস্ট) দুপুর পৌনে তিনটার দিকে ফেনী মডেল থানা থেকে পুলিশ ভ্যানে করে তাদেরকে ফেনী আদালত এলাকায় নেওয়া হয়। এর কিছুক্ষণ পর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ খানের আদালতে তোলা হয়।

আদালতে জিজ্ঞাসাবাদের পর তাদেরকে জেল হাজতে পাঠানোর কথা রয়েছে। এর আগে মঙ্গলবার রাতে ২০টি স্বর্ণের বার আত্মসাতের অভিযোগে গোয়েন্দা পুলিশের পরিদর্শকসহ ৬ জনকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। তাদের কাছে ১৫টি বার উদ্ধার করা হয়।

 

চট্টগ্রামের এক স্বর্ণ ব্যবসায়ীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে ফেনী গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর সাইফুল ইসলাম এবং তিন জন এসআই দুই জন এএসআইসহ মোট ছয়জনকে আটক করেছে জেলা পুলিশ । আটককৃত অন্যরা হচ্ছে উপ-পরিদর্শক মোতাহের হোসেন, মিজানুর রহমান ও নুরুল হক এবং সহকারী উপ-পরিদর্শক অভিজিত বড়ুয়া ও মাসুদ রানা। তাদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় ডাকাতি মামলা হয়েছে। জেলা পুলিশ অভিযুক্ত পুলিশ সদস্যদের কাছ থেকে  ১৫ টি স্বর্ণের বার উদ্ধার করেছে ।

 

ফেনীর পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী জানান, রোববার বিকেলে চট্টগ্রাম থেকে ঢাকার পথে যাওয়ার সময় স্বর্ণ ব্যবসায়ী গোপাল কান্তি দাস ফেনী ফতেহপুর রেলক্রসিং এলাকায় পৌঁছালে ডিবি পুলিশের সদস্যরা তার থেকে স্বর্ণের বারগুলো নিয়ে যায়। পরে গোপাল দাস ফেনীর পুলিশ সুপারের কাছে লিখিতভাবে অভিযোগ করলে পুলিশ সুপার তাদেরকে শনাক্ত করে চারজনকে প্রাথমিকভাবে আটক করে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com