বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কার্যকরী অর্থনীতি হতে পারে মৎস্য চাষ -জহির উদ্দিন স্বপন যুবদল নেতার কারাদন্ড প্রভাষক ও পরকিয়া করে! বাসচাপায় বরিশালে মোটরসাইকেলের তিন আরোহী নিহত উজিরপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩ তরুণ নিহত

পিকে হালদারের অর্থ পাচারের প্রমাণ পেয়েছে দুদক

ঢাকা অফিস
  • আপডেট টাইম : বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ২৪৩ বার

বিদেশে পালিয়ে থাকা পিকে হালদারের ৪২৬ কোটি টাকার অবৈধ সম্পদ, বিভিন্ন ব্যাংকে ৬ হাজার ৮০ কোটি টাকা লেনদেন এবং ১ কোটি ১৭ লাখ ডলার কানাডায় পাচারের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

 

বুধবার (১০ নভেম্বর) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বুধবার দুদকের উপ-পরিচালক সালাউদ্দিনের তদন্ত প্রতিবেদনের আলোকে চার্জশিটের অনুমোদন দিয়েছে দুদক। শিগগিরই বিচারিক আদালতে এ চার্জশিট পেশ করবে সংস্থাটি।

দুদকের অনুমোদিত চার্জশিটে পিকে হালদারসহ ১৪ জনকে আসামি করা হয়েছে। বাকি আসামিরা হলেন- পিকে হালদারের মা লীলাবতী হালদার, অবান্তিকা বড়াল, শংখ বেপারী, সুকুমার মৃধা, অনিন্দিতা মৃধা, পূর্নিমা রানী হালদার, উত্তম কুমার মিস্ত্রী, অমিতাভ অধিকারী, প্রিতিশ কুমার হালদার, রাজীব সোম, সুব্রত দাশ, অনঙ্গ মোহন রায় ও স্বপন কুমার মিস্ত্রী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com