শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:২২ অপরাহ্ন

পায়রা সেতু নির্মাণে সাশ্রয় ৫২ কোটি টাকা

ডেক্স নিউজ
  • আপডেট টাইম : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ২০১ বার

দক্ষিণ বাংলার মানুষের আকাঙ্ক্ষা ও স্বপ্নের “পায়রা সেতু”র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।উদ্বোধনের পর সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল শুরু হয়েছে।

 

এরআগে উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোঃ নজরুল ইসলাম তার বক্তব্যে বলেন,করোনা অতিমারি ঝুকিতেও এই সেতুর কাজ অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সবাই সচেষ্ট ছিলেন। সময়বর্ধন এবং নানাবিধ জটিলতার মধ্যেও প্রকল্পের পূর্ত কাজের চুক্তি মূল্য হতে ৫২ কোটি ২৫ লাখ টাকা সাশ্রয় হয়েছে।নির্মানশৈলীর দিক থেকে নান্দনিক শোভামন্ডিত এই সেতুটি ইতিমধ্যে স্থানীয় মানুষের নজর কেড়েছে।প্রতিদিন অগনিত মানুষ এ সেতুটি দেখার জন্য ভিড় করছে, বিশেষ করে রাতের আলোকিত সেতু মানুষকে আকৃষ্ট করছে।

 

তিনি জানান, পায়রা নদী সেতু নির্মানের বিষয়টি আপাদদৃষ্টিতে সহজসাধ্য মনে হলেও এর তলদেশে পানির স্রোত ছিলো তিব্র এবং নদীর গতি প্রকৃতি ছিলো অভিনব।যেটিকে পদ্মা নদীর সাথে তুলনা করা চলে।এছাড়া চ্যানেলের তলদেশে গভীরতা পাওয়া যায় ৪৩ মিটার। আধুনিক প্রযুক্তি যন্ত্রপাতির ব্যবহার করা হয়েছে এ সেতু নির্মানে।ভায়াডাক্টসহ ৩৩৮ টি পাইলের মধ্যে ৪০ টি পাইলের গভীরতা ১৩০ মিটার। যা এ যাবতকালের সর্বোপেক্ষা গভীর। নদীর মধ্যে পিয়ার টু পিয়ার বা স্প্যানের গ্যাপ রাখা হয়েছে ২ শত মিটার।এটিও এ যাবতকালের মধ্যে সর্বোচ্চ।

 

উল্লেখ্য বরিশাল বিভাগে এই প্রথম ফোরলেন সেতু পায়রা সেতু। আর এ সেতু পারপারের টোল আদায়ে যে ডিজিটাল টোলপ্লাজা নির্মান করা হয়েছে সেটিও প্রথমবারের মতো বিভাগের কোন সেতুতে সংযুক্ত হলো। এছাড়া এ সেতুর বরিশাল প্রান্তে ওজন স্কেল বসানো হয়েছে। সেই সাথে দেশের কোন সেতুতে প্রথমবারের মতো ‘ব্রিজ হেলথ মনিটরিং সিস্টেম’ সংযোজন করা হয়েছে। ফলে বিভিন্ন দুর্যোগ বা ওভারলোডেড গাড়ি চলাচলের ফলে ব্রিজের যাতে কোনো ধরনের ক্ষতি না হয়, তার (ক্ষতির) পূর্বাভাস পাওয়া যাবে।

 

বাংলাদেশ সরকার (জিওবি), কুয়েত ফান্ড এবং ওপেক ফান্ডের অর্থায়নে বরিশাল পটুয়াখালী মহাসড়কে পায়রা নদীর ওপর এ সেতুটি নির্মানে ব্যয় হয়ে ১৪৪৭ দশমিক ২৪ কোটি টাকা। ১৪৭০ মিটার দৈর্ঘ্যের এ সেতুটির প্রস্থ ১৯.৭৬ মিটার। আর সেতুর সংযোগ সড়কের দৈর্ঘ্য ১২৬৮ মিটার এবং প্রস্থ ২২.৮০ মিটার।এ সেতুতে ৩২ টি স্প্যান ও ৩৩৮ টি পাইল রয়েছে।যারমধ্যে মূল সেতুর পাইল সংখ্যা ৫২ টি। এছাড়া পিয়ার সংখ্যা ৩১ টি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com