বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

পাস-ফেল থাকছে না গুচ্ছ ভর্তি পরীক্ষায়

মুরাদ হোসেন, হাবিপ্রবি, দিনাজপুর
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ২৫৬ বার

আগামী ১৭ অক্টোবর ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে গুচ্ছভুক্ত ২০ টি বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধ শুরু হচ্ছে। ভর্তি পরীক্ষায় কোনো শিক্ষার্থীকে ‘ফেল’ কিংবা ‘পাশ’ দেওয়া হবে না। শুধুমাত্র পরীক্ষায় প্রাপ্ত নম্বর পরীক্ষায় অংশগ্রহণকারীদের জানিয়ে দেওয়া হবে। শিক্ষার্থীরা তাদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন।

 

গুচ্ছ ভর্তি পরীক্ষা পদ্ধতি নিয়ে সাথে আলাপকালে এসব কথা জানান গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির যুগ্ম আহ্বায়ক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

 

তিনি বলেন, বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য অনুষদের জন্য তিনটি আলাদা পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে ফেল কিংবা পাশের কোনো বিষয় থাকবে না। পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর জানিয়ে দেওয়া হবে। ফল প্রকাশের পর সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলো তাদের ওয়েবসাইটে ভর্তি নীতিমালা প্রকাশ করবে। এছাড়া জাতীয় পত্রিকাতেও ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

 

সেই আলোকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন।

 

গুচ্ছ ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকছে:

গুচ্ছ ভর্তি পরীক্ষার নিয়মে খুব একটা পরিবর্তন আনা হবে না। প্রচলিত নিয়ম অনুযায়ীই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে অন্যান্য সময় ভর্তি পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য যেভাবে নম্বর কর্তন করা হয় এবারও সেটিই বহাল থাকবে।

 

এ প্রসঙ্গে অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, প্রচলিত নিয়মেই গুচ্ছ ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য .২৫ কাটা হবে।

 

গুচ্ছ ভর্তি পরীক্ষার হলে যা নেওয়া যাবে:

গুচ্ছ ভর্তি পরীক্ষার কেন্দ্রে ক্যালকুলেটর বা কোনো ধরণের ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে যাওয়া যাবে না। পরীক্ষার হলে কেবলমাত্র প্রবেশপত্র, কালো কালির বলপেন নিয়ে প্রবেশ করা যাবে। এ সংক্রান্ত একটি গাইডলাইন তৈরির কাজ চলছে।

 

এ প্রসঙ্গে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীরা ক্যালকুলেটর নিয়ে যেতে পারবে না। পরীক্ষা কেন্দ্রে কোন ধরণের ইলেক্ট্রকিন ডিভাইস নিয়ে আসা যাবে না। ভর্তিচ্ছুরা স্বচ্ছ ফাইল নিয়ে আসতে পারেবন। এছাড়া কালো বলপেন এবং পরীক্ষার প্রবেশপত্র নিয়ে আসা যাবে। এ সংক্রান্ত গাইডলাইন তৈরির কাজ চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com