শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
জুন মাসকে মশক নিধন মাস হিসেবে ঘোষণা বিসিসি প্রশাসকের বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি

পাবনা ক্যাডেট কলেজের আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত 

মুরাদ হোসেন, পাবনা
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ২৯৭ বার
পাবনা ক্যাডেট কলেজের ৩৯তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত  হয়েছে। বৃস্পতিবার (২২ ডিসেম্বর) সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন মেজর জেনারেল মোঃ ফয়জুর রহমান, বিএসপি, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জেনারেল অফিসার কমান্ডিং ৬৬ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার, রংপুর এরিয়া।
ক্রীড়া প্রতিযোগিতায় ২৪৪ পয়েন্ট পেয়ে ভাসানী হাউস চ্যাম্পিয়ন, ২১৫.৫ পয়েন্ট পেয়ে তিতুমীর হাউস রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে। জুনিয়র গ্রুপে ক্যাডেট নং ২২১২ ক্যাডেট তৌহিদ এবং সিনিয়র গ্রুপে ক্যাডেট নং ২১৯৯ ক্যাডেট উৎস ব্যক্তিগতভাবে শ্রেষ্ঠ ক্রীড়াবিদের মর্যাদা লাভ করে। ২০২২ সালে সার্বিকভাবে চ্যাম্পিয়ন হয় ভাসানী হাউস এবং সার্বিকভাবে রানার আপ হয় সিরাজী হাউস।
উল্লেখ্য গত ১৯ ডিসেম্বর ২০২২ তারিখে উক্ত প্রতিযোগিতা শুরু হয় এবং প্রতিযোগিতার শুভ উদ্বোধন ও দ্বিতীয় দিন শেষে পুরস্কার বিতরণ করেন কলেজের অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com