বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

পাবনায় মদপানে ৩ বন্ধুর মৃত্যু, দুজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

মুরাদ হোসেন, পাবনা
  • আপডেট টাইম : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ১৯৭ বার

পাবনা শহরের চক ছাতিয়ানী এলাকায় বিষাক্ত মদপানে ৩ বন্ধুর মৃত্যু হয়েছে। এছাড়া দুজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

শনিবার (২৫ ডিসেম্বর) ভোরে পাবনা জেনারেল হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়।

 

নিহতরা হলেন- চক ছাতিয়ানি এলাকার মৃত আব্দুল কাদের খানের ছেলে রবিউল ইসলাম রোমন (৩৫), আব্দুল মুহিতের ছেলে জনি হোসেন (৩০) ও রবিউল ইসলামের ছেলে রুবেল হোসেন (৩২)।

হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন- আব্দুস সালামের ছেলে সবুজ হোসেন এবং মৃত আলমগীর হোসেনের ছেলে রতন হোসেন।

 

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে শহরের বড় বাজার এলাকা থেকে মদ কিনে পান করেন পাঁচ বন্ধু। শুক্রবার সকালে তারা অসুস্থ হয়ে পড়লে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

 

শনিবার সকালে সেখানে জনি হোসেনের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় রোমন ও রুবেলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করার সময় পথিমধ্যে রোমান ও রাজশাহী মেডিকেল হাসপাতালে রুবেল মারা যান।

 

আশঙ্কাজনক অবস্থায় সবুজ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ও রতন পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রোকনুজ্জামান জানান, প্রাথমিকভাবে জানা গেছে অতিরিক্ত মদপানের কারণে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হতে পারে।

 

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তের পর সুনির্দিষ্ট কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com