বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

পাবনায় বাস-মোটরসাইকেলের সংঘর্ষে ২ ছাত্রলীগ নেতা নিহত

মুরাদ হোসেন, পাবনা
  • আপডেট টাইম : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ২৩১ বার
পাবনার ঈশ্বরদী উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে  এক ছাত্রলীগ নেতাসহ দুইজন নিহত হয়েছেন। এঘটনায় আরও একজন আহত হয়েছেন। তার অবস্থাও গুরুতর, তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে (রামেকে) ভর্তি করা হয়েছে।
শনিবার (৮ অক্টোবর) রাতে ৮টার দিকে উপজেলার কুষ্টিয়া-নাটোর মহাসড়কের সলিমপুরের মিরকামারির মুন্নার মোড়ে এঘটনা ঘটে।
নিহতরা হলেন- গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের জুমাইনগর গ্রামের আহসান হাবিবের ছেলে সালাউদ্দিন আহমেদ (২৮) ও  একই উপজেলার বিয়াঘাট ইউনিয়নের মোল্লাবাজার এলাকার মো. শফিকুল ইসলামের ছেলে ইসতিয়াক আহমেদ আশিক।  সালাউদ্দিন নাজিরপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি এবং ইসতিয়াক আহমেদ আশি যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানতে পেড়েছে পাকশী হাইওয়ে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে পাকশী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ কুমার স্যানাল জানান, বাসটি কুষ্টিয়া থেকে পাবনা হয়ে রাজশাহী যাচ্ছিল। অপরদিকে তিনজন মোটরসাইকেল আরোহী কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। পথে ঘটনাস্থলে পৌঁছালে মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থালেই ইশতিয়াক আহমেদের মৃত্যু হয়। আহত দুইজনকে গুরুতর অবস্থায় প্রথমে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্স পরে রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে (রামেকে) স্থানান্তর করা হয়। রামেকে নেয়ার পথে সালাউদ্দিন আহম্মেদের মৃত্যু হয়।
ওসি আরও জানান, পাকশী হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ওই বাসটি উদ্ধার করছে। চালক-হেলপার পলাতক রয়েছে। এ ব্যাপারে পাকশী হাইওয়ে থানায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com