বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

পাবনায় বাসের চাকায় পিষ্টহয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু 

মো. জিল্লুর রহমান রানা, পাবনা
  • আপডেট টাইম : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ২০৭ বার

পাবনা সদর উপজেলায় ড্রাম ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে আরজু খাঁ (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রবিবার (২৩ জানুয়ারি) দুপুরে উপজেলার মালিগাছা ইউনিয়নের টেবুনিয়া বাজারের অদুরে শফিক জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরজু খাঁ সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের গাছপাড়া গ্রামের মধু খাঁর ছেলে।

ঘটনা নিশ্চিত করে মালিগাছা ইউপি চেয়ারম্যান সৈয়দ মুনতাজ আলী জানান, পাবনা-ঈশ্বরদী মহাসড়কে টেবুনিয়াতে নিহত ব্যক্তি মোটরসাইকেল নিয়ে পাবনা শহর অভিমুখে যাওয়ার সময়ে একটি ড্রাম ট্রাকের সাথে সংঘর্ষ হয়।

এ সময় মোটরসাইকেল থেকে সিটকে পড়লে বিপরীত দিক থেকে আসা বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।

পাকশী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ কুমার সান্যাল জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে।

এ সময় ড্রাম ট্রাকটি আটক করা হলেও বাস ও চালককে আটক করা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com