বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

পাবনায় গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ

মো. জিল্লুর রহমান রানা, পাবনা
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ২২৬ বার
পাবনায় এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। হত্যার পর তার দেহ থেকে হাত-পা বিচ্ছিন্ন করা হয়।
মঙ্গলবার (১৬ নভেম্বর) ভোর রাতে সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের ফলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম হামিদা খাতুন (৩২)। তিনি ওই গ্রামের তেজেম মোল্লার স্ত্রী। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
নিহতের ভাই হামিদুল ইসলাম বলেন, তেজেম মোল্লা পরকীয়ায় জড়িয়ে পড়েন। তার প্রতিবাদ করেন তার স্ত্রী। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকতো। তেজেম মোল্লা তার স্ত্রী হামিদা খাতুন কে প্রায়ই মারধর করতেন।
এরই জেরে মঙ্গলবার ভোররাতে হামিদা খাতুন কে কুপিয়ে হত্যা করে তার স্বামী। হত্যার পর তার এক হাত ও দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন করে। পরে  ফোন দিয়ে সে আমার বোনকে হত্যার  বিষয়টি জানিয়ে পালিয়ে যায়। আমরা বাড়িতে গিয়ে ঘটনা জানতে পারি এবং পুলিশকে খবর দেই।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়ন্তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের পর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com