বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

পাবনায় এক আওয়ামী লীগ নেতাকে প্রকাশ্যে গুলি

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪২ বার

পাবনা সদর উপজেলায় সাইদুর প্রামাণিক (৫০) নামে এক আওয়ামী লীগ নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চর বাঙাবাড়িয়ার নজুর মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত সাইদুর প্রামাণিক হেমায়েতপুরের চর প্রতাপপুর কাবলিপাড়ার মৃত হারান মালিথার ছেলে। তিনি পাবনা পৌর শাখা আওয়ামী লীগের নির্বাহী সদস্য বলে নিশ্চিত করেছেন পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট তসলিম হাসান সুমন।

নিহতের পরিবার, এলাকাবাসী ও পুলিশ জানায়, জুমার নামাজের ঠিক কয়েক মিনিট আগে নজুর মোড়ের একটি চায়ের দোকানে কয়েকজনকে সঙ্গে নিয়ে বসেছিলেন সাইদুর।

এসময় কয়েকজন দুর্বৃত্ত তাদের ঘিরে ধরেন। তার সঙ্গীরা দৌড়ে পালিয়ে গেলে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি গুলি করে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম বলেন, দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থলে আছি। পরে বিস্তারিত জানাতে পারবো।

জানা যায়, সাইদুর প্রামাণিক হেমায়েতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন মালিথার দূর সম্পর্কের চাচাতো ভাই। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর থেকেই তার সঙ্গে বিরোধ চলছিল।

ওই নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com