বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

পাবনার দ্বীপচরে প্রতিপক্ষের হামলায় আহত- ২

মুরাদ হোসেন, পাবনা
  • আপডেট টাইম : রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৩৭ বার
পাবনা সদর উপজেলার দ্বীপচর উত্তর পাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় ২জন আহত হয়েছেন।
আহতরা হলেন দ্বীপচর উত্তর পাড়ার দেওয়ান আলী খাঁর পুত্র মো. ইমরান খাঁ এবং বাংলাবাজার গ্রামের রবিউল ইসলামের পুত্র মো. রকি।
আহতরা পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনা সূত্রে জানা যায়, শনিবার বেলা ১০টায় পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার বারেক খাঁর নেতৃত্বে মামুন খাঁ, সাত্তার খাঁ, সাত্তার মকবুল খাঁ, বাদল খাঁ, ভর্দর খাঁ, মো. আনিছ দেশীয় অস্ত্র নিয়ে মো. ইমরান খাঁর উপর হামলা করে।
এসময় তাকে রক্ষা করতে আসলে তার ভাগ্নে মো. রকিও আহত হয়।
তাদেরকে আহতবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় পাবনা সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com