শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে ভারত

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ২৬৩ বার
জয়ের পথে ভারত

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে আজ পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে ভারত।

১৬০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩১ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বসেছিল রোহিতবাহিনী। সেখান থেকে হার্দিক পান্ডিয়াকে নিয়ে ১১৩ রানের জুটি গড়ে ভারতকে ঘুরে দাঁড়ানোর পথ দেখান কোহলি।

হার্দিক ৩৭ বলে ৪০ রান করে বিদায় নিলেও কোহলি হাল ছাড়েননি। শেষদিকে এমনকি জয়ের পাল্লা পাকিস্তানের দিকেই হেলে ছিল। শেষ ৩ ওভারে ভারতের সামনে লক্ষ্য ছিল ৪৮ রানের। কিন্তু সেখান থেকে দুর্দান্ত সব শট খেলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন কোহলি।

শেষ বলে রবিচন্দ্রন অশ্বিন জয়সূচক রানটি করার সময় ৫৩ বলে ৮২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন কোহলি। যা তাকে এনে দেয় ম্যাচ সেরার পুরস্কার।

ম্যাচ শেষে আবেগী হয়ে পড়েন কোহলি। সতীর্থরা তাকে ঘিরে উদযাপনে মাতেন এবং তাকে উপরে তুলে ধরেন অধিনায়ক রোহিত শর্মা।

আবেগ দমিয়ে রাখতে না পেরে কেঁদেও ফেলেন কোহলি।

এ যেন দীর্ঘ বিরতির পর স্বস্তির নিঃশ্বাস ফেলার মতো। ম্যাচ শেষে দেওয়া সাক্ষাৎকারে কোহলি ঠিকমতো কথাই বলতে পারছিলেন না। এক পর্যায়ে স্বীকারও করে নিলেন যে, তিনি অনুভূতি প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছেন না।

কোহলি যখন কথা শুরু করলেন, দর্শকসারি থেকে তার নামে রীতিমতো গর্জন শোনা যাচ্ছে। তাই শুরুতে ওই প্রসঙ্গ উল্লেখ করলেন তিনি, ‘এটা অবাস্তব পরিবেশ। আমি বুঝতে পারছি না কীভাবে এটা হলো। আমি সত্যিকার অর্থেই ভাষা হারিয়ে ফেলেছি। ‘

নিজেকে খানিকটা গুছিয়ে নিয়ে কীভাবে অসম্ভবকে সম্ভব করলেন, তা নিয়ে কথা বলেন কোহলি, ‘হার্দিক পান্ডিয়ার বিশ্বাস ছিল শেষ পর্যন্ত থাকতে পারলে আমরা এটা (জিততে) পারব। শাহিন (শাহ আফ্রিদি) যখন প্যাভিলিয়ন এরিয়া থেকে বল করতে শুরু করল, ঠিক তখনই তার বলে আক্রমণ করার সিদ্ধান্ত নিলাম আমরা। হারিস (রৌফ) তাদের মূল বোলার এবং আমি (তার বলে) দুটা ছক্কা হাঁকালাম।

হিসাব খুবই সহজ ছিল। (মোহাম্মদ) নওয়াজের একটা ওভার বাকি ছিল। তাই যদি আমি হারিসের ওভারে মেরে খেলি, তাহলে তারা চাপে পড়ে যাবে। ৮ বলে ২৮ রান থেকে (দুই ছক্কায়) লক্ষ্যটা ৬ বলে ১৬ রানে নেমে আসে। আমি আমার লক্ষ্যে অটুট থাকার চেষ্টা করে গেছি। প্রথমটি (ছক্কা) স্লোয়ার বলে ব্যাক অব দ্য হ্যান্ডে (লন-অনে) খেলেছি।

আজকের ইনিংসটিকে নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা বলেও মন্তব্য করেছেন কোহলি। এমনকি মোহালিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা ইনিংসের চেয়েও আজকেরটাকে এগিয়ে রাখলেন তিনি, ‘গতকাল পর্যন্ত মোহালিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা ইনিংসটি ছিল আমার সেরা। তবে আজকেরটিকে আমি কিছুটা এগিয়ে রাখবো।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com