বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

পর্দা নামলো আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার, চ্যাম্পিয়ন রাবি

মুরাদ হোসেন, হাবিপ্রবি
  • আপডেট টাইম : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৩ বার
জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামলো
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ডিবেটিং সোসাইটি কর্তৃক আয়োজিত আন্ত:বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ এর। এতে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং রানার্স আপ হয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
শনিবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-১ উক্ত প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসান, আরও উপস্থিত ছিলেন হাবিপ্রবি ডিবেটিং সোসাইটির উপদেষ্টা ও কৃষক সেবা সেন্টার এর পরিচালক প্রফেসর ড. মো. ফারুক হাসান, সহকারী প্রক্টর প্রফেসর ড. আবুল কালাম, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক মো. খাদেমুল ইসলামসহ প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত অন্যান্য শিক্ষক, কর্মকর্তা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষার্থীবৃন্দ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা বলেন, “আজকের এই বিতর্ক প্রতিযোগিতা এক ধরণের একাডেমিক সেশন। যেকোন বিষয় উপস্থাপনার ধরণের উপর অনেক কিছু নির্ভর করে, অনেক সময় উপস্থাপনার মাধ্যমে নেগেটিভ বিষয়কেও তোমরা বিতর্কের মাধ্যমে পজেটিভভাবে উপস্থাপন করতে পারো। যার পরিবর্তন ও প্রভাব সমাজে লক্ষ্য করা যায়।”
তিনি আরো বলেন, “শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বিকাশে বিতর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখান থেকে প্রাপ্ত ধারণা গুলো শিক্ষার্থীরা তাদের নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে দিবে বলে আমি প্রত্যাশা করি। পাশাপাশি এর মাধ্যমে তোমরা সিদ্ধান্ত গ্রহণে দক্ষতা অর্জন করতে পারো এবং ভবিষ্যতে কি করতে হবে সেটা নির্ধারণ করতে শেখো।”
বক্তব্য প্রদান শেষে তিনি বিজয়ী ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাবিপ্রবি ডিবেটিং সোসাইটির সভাপতি মো. শাকিল হাসান।
উল্লেখ্য, শেষদিনের বিতর্কের বিষয়বস্তু ছিল “এই সংসদ মিরজাফর হিসেবে সিরাজউদ্দৌলার সাথে প্রতারণা করবে না”। হাবিপ্রবি ডিবেটিং সোসাইটি কর্তৃক আয়োজিত এবারের আয়োজনে দেশের সরকারি বেসরকারি মোট ৩২ টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল অংশগ্রহণ করে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com