শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে হলুদ অটোর ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী

পরীমণিদের মামলা তদন্ত করতে চায় র‌্যাব

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ৪১৯ বার
আটক পরীমনি

মাদকসহ বিভিন্ন মামলায় পরীমণি, রাজ, মিশু-জিসান, হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে করা মামলার তদন্তভার চেয়ে পুলিশ সদর দফতরে একটি চিঠি দিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার বিকেলে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

কমান্ডার খন্দকার আল মঈন বলেন, রবিবার চলচ্চিত্র অভিনেত্রী শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণি, প্রযোজক নজরুল ইসলাম রাজ, শরিফুল হাসান ওরফে মিশু হাসান, মাসুদুল ইসলাম ওরফে জিসান, ম্যানেজার সবুজসহ গ্রেফতার পরীমণির কথিত মামা ও সহযোগী আশরাফুল ইসলাম দিপু ও আওয়ামী লীগের উপ-কমিটি থেকে বহিষ্কারের পর র‌্যাবের অভিযানে গ্রেফতার হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে দায়ের করা ১০ মামলার তদন্তভার চেয়ে পুলিশ সদর দফতরে একটি চিঠি দেওয়া হয়েছে।

 

তিনি আরও বলেন, পুলিশ সদর দফতরের অনুমতি মিললে মামলাগুলো র‌্যাব দ্রুততা ও গুরুত্বের সঙ্গে তদন্ত করবে।

 

সম্প্রতি বিভিন্ন কারণে আলোচিত-সমালোচিত এসব ব্যক্তির বাসা ও অফিস থেকে বিদেশি মদ ও মাদকদ্রব্য উদ্ধারের কথা বলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com