বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

পরিবেশবান্ধব ভবন নির্মাণ ও দূষণ রোধে কার্যকর পদক্ষেপের নির্দেশ উপদেষ্টার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ১২৯ বার

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ভবিষ্যতে মন্ত্রণালয়ের অধীন দপ্তরসমূহে পরিবেশবান্ধব ভবন নির্মাণ করতে হবে।

ভবনের ডিজাইন এমনভাবে করতে হবে যাতে দিনের বেলায় বৈদ্যুতিক বাতি ছাড়াই সূর্যের আলোতে কাজ করা যায়।

ভবনে পর্যাপ্ত পরিমাণে বাতাস প্রবেশের ব্যবস্থা রাখতে হবে। এছাড়া, ব্লক ইটসহ পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী ব্যবহার করতে হবে।

বৃহস্পতিবার বিকেলে মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৪-‘২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির জুলাই পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা সভায় নদী দূষণ, শব্দদূষণ, প্লাস্টিক দূষণ রোধে সচেতনতা সৃষ্টির কাজ পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, প্লাস্টিকের ব্যানার ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। জাহাজ ভাঙা পরিদর্শনে যথাযথভাবে প্রতিবেদন দিতে হবে। এছাড়াও, তিনি বন অধিদপ্তরের প্রধানকে বন্যপ্রাণী সংরক্ষণ, সাফারি পার্কের আধুনিক ব্যবস্থাপনা এবং ইউক্যালিপটাসের পরিবর্তে দেশজ গাছ লাগানোর পরামর্শ দেন।

সভায় মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিববৃন্দ, অধীন দপ্তরসমূহের প্রধানগণ, প্রকল্প পরিচালকবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এর আগে সকালে, পরিবেশ উপদেষ্টা পরিবেশ অধিদপ্তরে ৪১তম বিসিএস এর নবযোগদানকৃত কর্মকর্তাদের ওরিয়েন্টেশন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সনদপত্র বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com