শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

পরিবহনে ডাকাতি, ৪ দিন পরে সাভার থানায় মামলা

রিফাত হোসেন, সাভার
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ১৪৯ বার

বগুড়া থেকে ঢাকার গাবতলীর উদ্দেশ্যে ছেড়ে আসা সোনার তরি বাসে ডাকাতির ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা নথিভুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পুলিশ ওসি (তদন্ত) মমিনুল ইসলাম।

এর আগে, শুক্রবার (১৪ জানুয়ারি) রাতে টাঙ্গাইল, গাজিপুর ও ঢাকার সাভার এলাকায় মহাসড়কে ডাকাতি সংঘঠিত হয়। পরে বিষয়টি নিয়ে বিভিন্ন থানায় তিনদিন ঘুরেও মামলা নথিভুক্ত করাতে পারেনি ভুক্তভোগী বাসের চালক। ঘটনাটি বিভিন্ন সংবাদ মাধ্যমে আসলে সোমবার (১৭ জানুয়ারি) রাতে সাভার মডেল থানা একটি ডাকাতির মামলা নথিভুক্ত করে।

বাস চালক ও মামলার বাদি মো. পাভেল বলেন, ডাকাতির ঘটনার পরপরই আমি মির্জাপুর, সাভার ও সাভার হাইওয়ে থানায় যাই মামলা করার জন্য। কিন্তু কোনোভাবে কোনো থানা মামলা নিতে চায়নি৷ পরে গতকাল রাতে সাভার মডেল থানা মামলাটি নেয়।

সাভার মডেল থানা পুলিশের ওসি (তদন্ত) মমিনুল ইসলাম জানান, ডাকাতির মামলাটি আমাদের থানায় নথিভুক্ত হয়েছে৷ বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com