বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

পরিবহনে ডাকাতি, দু’দিনেও মামলা নেয়নি পুলিশ

রিফাত হোসেন, সাভার
  • আপডেট টাইম : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ২১৪ বার

বগুড়া থেকে ঢাকাগামী পরিবহনে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের কাছে জিম্মিকালে মারধরের শিকার হয়ে ওই কোচের চালক, সুপারভাইজার ও তার সহকারীসহ তিনজন আহত হয়েছেন।

শুক্রবার(১৪ জানুয়ারি) রাতে এগারোটার সময় সাভার পৌরসভার গেন্ডা এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনায় আহতরা হলেন- সোনার তরী ঢাকা মেট্রো-ব ১১-১৫০৫ পরিবহনের চালক পাভেল (৩৯), সুপারভাইজার সহিদুল আলম সহিদ(৪৫), হেলপার শাহীন (২৬)। তাদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সোনার তরী কোচের চালক পাভেল জানান, বগুড়া থেকে ছেড়ে আসা ঢাকার গাবতলীগামী কোচটি শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে বগুড়ার ঠনঠনিয়া কোচ টার্মিনাল থেকে ৩৫ জন যাত্রী নিয়ে রওনা হয়ে আসার পথে এলেঙ্গা এলাকা থেকে যাত্রী ছদ্মবেশে ৭-৮ ডাকাত বাসে ওঠে। বাসটি সাভারের গেন্ডায় পৌছালে রাত সাড়ে ১১ টায় অস্ত্রের মুখে চালককে জিম্মি করে বাসটির নিয়ন্ত্রণ নেয় ডাকাতরা।

পরে চলন্ত বাসে প্রায় সাড়ে ৪ ঘণ্টা ডাকাতিকালে যাত্রীদের কাছে থাকা নগদ টাকা এবং সুপারভাইজারের কাছে থাকা ১৩ হাজার টাকা লুট করে নেয়।

ডাকাতি শেষে ডাকাতরা সাভারের গেন্ডা থেকে মহাসড়কে ইউটার্ন করে মির্জাপুরের ক্যাডেট কলেজের সামনে নেমে যায়।

সুপারভাইজার সহিদুল আলম সহিদ জানান, ডাকাতরা সকল যাত্রীর চোখ বেধে দেয়। আমাকে ও ড্রাইভারের মুখ বেঁধে তাদের মুখে ও মাথায় আঘাত করে তার কাছ থেকে ১৩ হাজার টাকা ছিনিয়ে নেয়।

পরিবহনটি নিয়ন্ত্রণে নিয়ে প্রায় সাড়ে ৪ ঘন্টা বিভিন্ন স্থানে যায়। পরে ডাকাতদল চলে গেলে সাভার ও মির্জাপুর থানা মামলা নিতে চায় নি।

টাঙ্গাইলের মির্জাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গিয়াস উদ্দিন বলেন, সকালের দিকে ওরা আমাদের কাছে আসছিল। যেহেতু ঘটনার শুরু সাভারে সে কারণে মামলা সেখানেই হবে।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোমেনুল ইসলাম বলেন,বাসটি উদ্ধার করা হয়েছে টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজের সামনে থেকে সেহেতু মামলা সেখানেই হবে, ভুক্তভোগির ভাষ্য অনুযায়ী আমরা সিসিটিভি ফুটেজ দেখেছি।

ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা এলাকায় সিসিটিভি ফুটেজে এমন আলামত পাওয়া যায়নি। তবে আমরা আমাদের জায়গা থেকে সর্বাত্মক সহযোগিতা করব।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com