মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

পবিত্র কোরআন অবমাননার জের ধরে হাতিয়াতে পূজা মন্ডপ ভাংচুর

মো. ইসমাইল হোসেন, নোয়াখালী
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ২৮১ বার

কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননার জের ধরে নোয়াখালীর হাতিয়াতে পূজা মন্ডপ ভাংচুরের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ ৪ জনকে আটক করে।

 

আটককৃত মো.সোহলে (২৫) হাতিয়া পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের আবুল কালামের ছেলে। এ ছাড়া পুলিশের তাৎক্ষণিক অভিযানে ৩ জনের নাম জানাতে পারেনি পুলিশ।

গতকাল বুধবার (১৩ অক্টোবর) রাত ৯টা ১০মিনিটের দিকে হাতিয়া পৌরসভার ১নম্বর ওয়ার্ডের বসবাসরত লোক শ্রী শ্রী প্রিতম সাদুর বাড়ির দূর্গা পূজা মন্ডপে ও উপজেলার নলছিড়া ৯নম্বর ওয়ার্ডে বাবা লোকনাথ  পূজা মন্ডপে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, কুমিল্লার পবিত্র কোরআন অবমাননার জের ধরে রাত ৯টা ১০মিনিটের দিকে হাতিয়া পৌরসভার ১নম্বর ওয়ার্ডের লোক শ্রী শ্রী প্রিতম সাদুর বাড়ির দূর্গা পূজা মন্ডপে শতাধিক দুর্বৃত্ত হামলা চালিয়ে ভাংচুর করে।

 

একই সময়ে নলছিড়া ৯নম্বর ওয়ার্ডে বাবা লোকনাথ পূজা মন্ডপে ৩ শতাধিক দুর্বৃত্ত হামলা চালিয়ে ভাংচুর করে। এ সময় পুলিশ সদস্যরা বাধা দিলে তাদেরকে মারধর করে। উক্ত ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো জানান, অনাকাঙ্খিত ঘটনা এড়াতে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে।

অপর দিকে, জেলার বেগমগঞ্জ উপজেলার ১১ নং দুর্গাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সর্বজয়া পূজা মন্ডপ,শ্রী শ্রী রাধামাধব জিউর মন্দির, ১১ নং দুর্গাপুর বনিকপাড়া পূজা মণ্ডপে  ৫০-৬০ জন দুর্বৃত্ত ভাংচুর করার চেষ্টা করে।

 

এ সময় তারা পূজামণ্ডপের সামনের গেটে ইট পাটকেল নিক্ষেপ করে মন্দিরের গেট ভাংচুর করে। এ ঘটনায় পূজামণ্ডপে কর্তব্যরত পুলিশ ও গ্রাম পুলিশ সদস্য আহত হয়েছে।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বেগমগঞ্জের পূজা মন্ডপে ইট পাটকেল নিক্ষেপের সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com