মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত

পদ্মা সেতুর নাট বল্টু খুলে ভাইরাল বায়েজিদের বাসায় হামলা

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ২৪৩ বার

পদ্মা সেতুর নাটবল্টু খুলে ভাইরাল হওয়া বায়েজিদ তালহাকে গ্রেফতারের পর পটুয়াখালীর বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২৭ জুন) বিকেলে বায়েজিদের নিজ বাড়ি পটুয়াখালীর লাউকাঠি ইউনিয়নের তেলিখালী গ্রামের এই হামলা চালানো হয়।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ১০-১২টি মোটরবাইকযোগে ২০-২৫ জন লোক বাড়িতে উপস্থিত হয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা রামদা, দা, কুড়াল দিয়ে ঘরের সামনের ও পশ্চিম পাশের টিনের বেড়া কুপিয়ে ভাঙচুর করে।

হঠাৎ করে টিন ভাঙচুর ও কোপানোর শব্দ শুনে দৌড়ে এসে এলাকার লোকজন দেখতে পায় ২০-২৫ বছর বয়সী যুবকরা ঘরের টিন ভাঙচুর করছে।

তারা আরও বলেন, “তাদের অপরিচিত লাগছিল, তাদের আমরা চিনি না। কিছুক্ষণ ভাঙচুর করে আবার মোটরসাইকেল যোগে চলে গেছে। তবে তারা পটুয়াখালী থেকে এসেছে আবার পটুয়াখালী চলে গেছে।

পটুয়াখালী সদর থানা থেকে জানানো হয়েছে, ঘটনাস্থলে যেয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে। দুর্বৃত্তরা ঘরের টিন কুপিয়েছে, কিছু মালামাল ভাঙচুর করেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com