শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

পটুয়াখালীতে ইয়াবাসহ সাবেক সেনা সদস্য গ্রেফতার

সুনান বিন মাহাবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬৫ বার

পটুয়াখালী ডিবি পুলিশের মাদকদ্রব্য উদ্ধার অভিযানে বায়জিদ ওরফে ইমন (২৭) নামে সাবেক সেনা সদস্যকে ২১ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। পটুয়াখালী টাউন কালিকাপুর আব্দুল হাই বিদ্যানিকেতন এলাকা থেকে ২৩ সেপ্টেম্বর রাত ১ টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এস.আই. জিয়াউর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে পলিথিনে মোড়ানো ২১ পিচ ইয়াবাসহ ঐ সাবেক সেনা কর্মকর্তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার বর্তমান বাজার মুল্য ৬,৩০০ টাকা। পরে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ২০১৮ এর ৩৬(১) এর সারনি ১০-(ক) ধারায় মামলা রুজু করে পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়।


পটুয়াখালী ডিবি অফিস থেকে জানানো হয়েছে, বায়েজিদ ওরফে ইমন মরিচবুনিয়া ইউনিয়নের সাবেক ছাত্রদল নেতা ছিলেন।

 

পরে সেনাবাহিনীতে যোগদান করেন এবং সেখান থেকে চাকুরি ছেড়ে বর্তমানে ছাত্রলীগে যোগদান করে। সে দীর্ঘদিন ধরে গোপনে ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রয়ের সঙ্গে জড়িত ছিল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com