বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন!

পটুয়াখালীতে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে চলছে ব্যাপক প্রস্তুতি

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ১৯২ বার
মুসলমান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে পটুয়াখালী জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা কর্মসূচী গ্রহন করা হয়েছে। জেলার অন্যতম বৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হবে বনানী মোর সংলগ্ন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। সে উপলক্ষে ইতিমধ্যে সাজানো হয়েছে ঈদগাহ ময়দান।
জানা গেছে, পটুয়াখালী কেন্দ্রীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম, পুলিশ সুপার সাইদুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান, পৌর মেয়র মহিউদ্দিন আহমেদসহ জেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। ঈদগাহ সাজস্বজ্জার কাজে নিয়োজিত লোকরা জানান, “মাঠে সিসিটিভি ক্যামেরা সহ থাকবে কঠোর নিরাপত্তার ব্যবস্থা। আমরা ১০ রমজান থেকে ১৫-২০ জন শ্রমিক এই মাঠে কাজ করছি। কাজ প্রায় শেষের দিকে এখন শুধু কাপর ও বৈদ্যুতিক পাখা গুলো লাগাতে হবে।

পটুয়াখালী কেন্দ্রীয় ঈদগাহ মাঠের কার্যক্রম সমন্বয়ক খন্দকার ফরহাদ জামান বাদল বলেন, সুষ্ঠু ও সুন্দরভাবে ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য কেন্দ্রীয় ঈদগাহহে পর্যাপ্ত পানি ও নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রতিকূল পরিবেশের কথা মাথায় রেখে প্যান্ডেলে তেরপল এর ব্যাবস্থা করা হয়েছে। এ বছর মাঠকে আরও প্রশস্থ করা হয়েছে।

পটুয়াখালী পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ জানান, জেলার মানুষ যাতে নির্বিঘ্নে ঈদের নামাজ আদায় করতে পারে  তার জন্য ঈদগাহে সকল ব্যস্থা গ্রহন করা হয়েছে। ঈদগাহের চারপাশে সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com