মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

নোয়াখালীতে ক্ষতিগ্রস্থ মন্দির পরিদর্শনে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত

মো. ইসমাইল হোসেন, নোয়াখালী
  • আপডেট টাইম : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ৩৩৩ বার
নোয়াখালীর চৌমুহনী বাজারে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন দোকানপাট, একাধিক মন্দিরে হামলা-ভাঙচুরে ঘটনায় বিভিন্ন ক্ষতিগ্রস্থ মন্দির পরিদর্শন করেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত।
রোববার (১৭ অক্টোবর) দুপুরে ক্ষতিগ্রস্ত মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, বিশেষ ক্ষমতা আইনসহ এ জাতীয় আইনের আওতায় সাম্প্রদায়িক অপশক্তিকে চিহ্নিত করে তাদের অনতিবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
এ সময় তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ, আহতদের চিকিৎসা ব্যবস্থা এবং মট মন্দির গুলো যা ক্ষতি হয়েছে এটি পুনরায় নির্মাণ করে দেয়ার জন্য সরকারের কাছে আবেদন জানান।
তিনি আরো বলেন, বিভিন্ন জায়গায় মন্দিরে হামলার মাধ্যমে তারা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। তাদের উদ্দেশ্য হলো দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে মুক্তিযুদ্ধের দেশে যে উন্নয়ন হয়েছে সে উন্নয়নকে বাধাগ্রস্থ করা। বাংলাদেশের ভাবমূর্তি বিদেশে বিনষ্ট করা এবং এই জাতীয় হামলার মধ্য দিয়ে সংখ্যালগুদের দেশত্যাগে বাধ্য করা।
আমরা এর প্রতিবাদে আগামী ২৩শে অক্টোবর শনিবার সারা বাংলাদেশের সকাল ৬টা থেকে ১২টা পর্যন্ত গণ-অনশন ও অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com