রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে হলুদ অটোর ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী

নিহত ব্যবসায়ীর হত্যাকারী : ভাই ও ভাতিজার ফাঁসির দাবিতে মানববন্ধন

বরিশাল অফিস
  • আপডেট টাইম : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ৭৫ বার

জেলার বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নের মলুহার গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরধরে ভাই ও ভাতিজার হামলায় নিহত ব্যবসায়ী সুলতান হোসেন খানের (৪৫) হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।

আজ রবিবার সকালে নিহতের জানাজা শেষে উপস্থিত শত শত এলাকাবাসি মলুহার ওয়াজেদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনের সড়কে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন। পরে মলুহার গ্রামের পারিবারিক কবরস্থানে নিহতের মরদেহ দাফন করা হয়।

সূত্রমতে, আহত হওয়ার ২১ দিন পর শনিবার (২৬ এপ্রিল) ভোরে রাজধানীর পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুলতান হোসেন খান মৃত্যুবরণ করেন। ওইদিন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিহতের ময়নাতদন্ত শেষে রাতে মলুহার গ্রামের বাড়িতে তার মরদেহ এসে পৌঁছে। এসময় সেখানে স্বজনদের কান্না ও আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।

নিহত সুলতান হোসেন খান পাশর্^বর্তী স্বরূপকাঠি উপজেলার ইন্দেরহাট বন্দর বাজারের কাপড় ব্যবসায়ী ছিলেন। সূত্রে আরও জানা গেছে, জমির বন্টন সংক্রান্ত বিরোধের জেরধরে গত ৫ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে শাহজাহান খান ও তার আপন ছোটভাই সুলতান হোসেন খানের মধ্যে বাকবিতন্ডা হয়।

একপর্যায়ে শাহজাহান খানের ছেলে রুবেল খান তার চাচা সুলতান হোসেন খানকে লোহার শাবল দিয়ে পিটিয়ে আহত করেন।

গুরুত্বর অবস্থায় রাতেই তাকে উদ্ধার করে প্রথমে বানারীপাড়া উপজেলা হাসপাতালে ও পরে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর পিজি হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় ৬ এপ্রিল সুলতান হোসেন খানের বোন নাসিমা বেগম বাদি হয়ে বড় ভাই শাহজাহান খান, তার ছেলে রুবেল খানসহ ছয়জনের নামোল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেন।

ওই মামলায় গ্রেপ্তার হয়ে শাহজাহান ও তার ছেলে রুবেল খান বর্তমানে বরিশাল কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com