শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী

নির্বাচন ছাড়া ক্ষমতার পালাবদলের কোনও সাংবিধানিক পথ নেই- ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ১৯৮ বার
ফাইল ফটো

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, নির্বাচন ছাড়া ক্ষমতার পালাবদলের কোনও সাংবিধানিক পথ নেই।

 

শনিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

 

বিএনপিকে নির্বাচনমুখী হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী কাদের বলেন, জনগণের রায় মেনে নেওয়ার সৎসাহস শেখ হাসিনার আছে। তাই এদিক ওদিক না ঘুরে নির্বাচনের প্রস্তুতি নিন। ষড়যন্ত্র করে গত এক যুগ ধরে কোনও লাভ হয়নি। বাকি সময়েও লাভ হওয়ার সম্ভাবনা ক্ষীণ।

 

আন্দোলন শুরু হলে মানুষ রাজপথে ঝাঁপিয়ে পড়বে বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, এটা গণ-অভ্যুত্থানের দিবাস্বপ্ন ৷ জনগণ ঝাঁপিয়ে পড়া তো দূরের কথা, আন্দোলনের ডাক দিয়ে বিএনপি নেতারাই ঝাঁপ বন্ধ করে ঘরে অবস্থান নেয়। হিন্দি সিরিয়াল দেখে আর জানালা দিয়ে উঁকিঝুঁকি মেরে পুলিশের গতিবিধি লক্ষ্য করে। ১৩ বছর ধরে বিএনপির কথিত আন্দোলনের ডাক রাজপথে কোনও কম্পন তুলতে পারেনি। তাই জনগণ মনে করে এসব হাঁক-ডাক আষাঢ়ে গল্পের মতো ৷ ফেসবুক আর মিডিয়ায় যতটা গর্জে, বাস্তবে রাজপথে ততটা বর্ষে না।

 

কাদের বলেন, গত একযুগেরও বেশি সময় ধরে আন্দোলন এবং নির্বাচনে ব্যর্থতা থেকে বিএনপি কোনও শিক্ষা নিতে পারেনি। বিএনপি নেতারা সরকারের বিরোধিতাকে দেশবিরোধীতায় নিয়ে গেছেন। তারা ক্ষমতার জন্য রাষ্ট্রের ইমেজ নষ্ট করতেও ভ্রুক্ষেপ করছেন না। নিজেরা তো আন্দোলন করতে পারেন না, আবার পরাশ্রয়ী আন্দোলনে ভর করতে গিয়েও ব্যর্থ হয়েছেন।

 

তিনি দাবি করেন, প্রয়োজনের সময় পাশে না দাঁড়ালে জনগণও কখনও কোনও রাজনৈতিক দলের আহ্বানে সাড়া দেয় না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com