সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত

নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় ব‌রিশা‌লে আটক-৯, দন্ড ১

বরিশাল অফিস
  • আপডেট টাইম : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ২০৯ বার
ফাইল ফটো

নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করার অ‌ভি‌যো‌গে বরিশালের মুলাদী ও বাবুগঞ্জে নয়কে আটক করা হ‌য়ে‌ছে। ‌রোববার (২৮ ন‌ভেম্বর) দুপুর পর্যন্ত তা‌দের আটক করা হ‌য়ে‌ছে।

 

এছাড়া আ‌রো একজন‌কে ৭ দি‌নের কারাদণ্ড প্রদান করা হ‌য়ে‌ছে।

 

ব‌রিশা‌লের অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (প্রশাসন) মোঃ শাহাজাহান ও অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার(হেড‌কোয়ার্টার) ফরহাদ সরদার জানান, মুলাদীর বাটামারা ইউনিয়ন প‌রিষদ নির্বাচ‌নে ব‌হিরাগত ৩ জন ও বাবুগ‌ঞ্জের রহমতপুর ইউ‌নিয়ন প‌রিষদ নির্বাচ‌নে ব‌হিরাগত ৬ জন‌কে আটক করা হ‌য়ে‌ছে।

 

তা‌দের বিষ‌য়ে পরবর্তী‌তে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হ‌বে ব‌লেও জানান পু‌লিশ সুপারদ্বয়।

 

অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার(হেড‌কোয়ার্টার) ফরহাদ সরদার জানান, বাবুগ‌ঞ্জে আটক হওয়া ৬ জ‌নের বা‌হি‌রে অপর এক যুবক‌কে ৭ দি‌নের কারাদণ্ড দি‌য়ে‌ছে ভ্রাম্যমান আদালত।

 

দণ্ডপ্রাপ্ত আলা‌মিন (২৬) মুলাদী উপ‌জেলার গাছুয়া আলতাফ সরদা‌রের ছে‌লে।

 

বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তা‌কে আটক করে পুলিশ।

 

উল্লেখ্য, তৃতীয় পর্যায়ের ইউনিয়ন পরিষদের নির্বাচনে বরিশাল বিভাগের ২৪ টি ইউনিয়নে রোববার সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে সকল পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com