সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত

নিজ সঙ্গে স্বর্গবাস, বিয়ে করলেই সর্বনাশ’

বরিশাল অফিস
  • আপডেট টাইম : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ২১৭ বার

নিজ সঙ্গে স্বর্গবাস, বিয়ে করলেই সর্বনাশ এই স্লোগানকে সামনে রেখে সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ব ভালোবাসা দিবসে র‌্যা‌লি ও আলোচনা সভা করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের নিখিল বাংলা চির কুমার সংঘ।

এদিন দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিখিল বাংলা চির কুমার সংঘের সভাপতি রাকিব হোসাইনের সভাপতিত্বে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমগ্র বিশ্বে ভালোবাসা দিবস নামের একটা ঘৃণ্য ও নষ্ট দিনকে আমরা প্রত্যাখ্যান করেছি।

প্রেম রোগে আসক্তদের হুশিয়ারি দিয়ে বক্তারা বলেন, প্রত্যেক নেতা-কর্মীকে নিজ নিজ অবস্থান থেকে এসব ঘৃণ্য কর্মকাণ্ড প্রতিহত করতে হবে।

বক্তারা আরও বলেন, প্রেম, ভালোবাসার নামে চুলকানি ও সুড়সুড়ি থেকে বিরত থেকে সবাইকে চিরকুমার সংঘের ছায়াতলে আসার জন্য আহ্বান জানাই।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক আসিফুর রহমান আসিফ, মো. মাসুম, লিয়াকত মোর্সেদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com