মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

নিখোজের ছয় দিনেও খোঁজ মেলেনি ইসলামি বক্তা আবু ত্ব-হার

ঢাকা অফিস
  • আপডেট টাইম : বুধবার, ১৬ জুন, ২০২১
  • ৭৯৭ বার

নিখোঁজের ছয় দিনেও খোঁজ মেলেনি ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের। গত ১০ জুন বৃহস্পতিবার রংপুর থেকে ফেরার পথে রাজধানীর গাবতলী এলাকা থেকে নিখোঁজ হন বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়।

নিখোঁজ হওয়ার পর তার স্ত্রী এবং মা রংপুর ও ঢাকায় এ বিষয়ে পুলিশকে লিখিত অভিযোগ করেন। আবু ত্ব-হার সঙ্গে নিখোঁজ ব্যক্তিরা হলেন আব্দুল মুহিত, মোহাম্মদ ফিরোজ ও গাড়িচালক আমির উদ্দীন ফয়েজ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খোলা চিঠি দিয়েছেন তার স্ত্রী। ১৫ জুন সাবেকুন নাহার স্বামীকে ফিরে পেতে পুলিশ মহাপরিদর্শক ও র‌্যাবের মহাপরিচালক বরাবরও দুটি চিঠি দেন। তিনি বলেন, ছয় দিন হয়ে গেল আমার স্বামীর কোনো খোঁজ নেই। সে যদি কোনো অন্যায় করে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেন, আবু ত্ব-হার বিষয়ে খোঁজ-খবর নেয়া হচ্ছে। তবে আবু ত্ব-হা কোথা থেকে নিখোঁজ তা আমরা নিশ্চিত নই। উল্লেখ্য, ১০ জুন রাতে রংপুর থেকে ঢাকায় ফেরার পথে আবু ত্ব-হা তার দু’জন সহকর্মী, গাড়িচালকসহ মোট চারজন নিখোঁজ হন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com