বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

নিখোঁজের একদিন পর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৯৬ বার

নানা কাওসার হোসেন নিজাম ভূঁইয়ার সাথে আড়িয়াল খাঁ নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর স্কুল ছাত্র তাওসীফের (১০) মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে জেলার গৌরনদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানিয়েছেন, বরিশাল নদী বন্দর স্টেশনের ডুবুরী দলের সহায়তায় আড়িয়াল খাঁ নদীর মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের চরকুতুবপুর এলাকা থেকে নিখোঁজ শিশু তাওসীফের মরদেহ বুধবার সন্ধ্যায় উদ্ধার করা হয়েছে।

মৃত তাওসীফ পার্শ্ববর্তী কালকিনি উপজেলার রমজানপুর গ্রামের মাসুম হাওলাদারের ছেলে। সে (তাওসীফ) তার নানা বাড়িতে থেকে পূর্ব চরকুতুবপুর এ.কে স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়াশুনা করতো।

তিনি আরও জানিয়েছেন, গত ৪ মার্চ দুপুরে আড়িয়াল খাঁ নদীর চরকুতুবপুর গ্রামের ভূঁইয়ার বাড়ি এলাকায় নানার সাথে গোসলে নেমে স্রোতের মধ্যে ডুবে যায় তাওসীফ। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় ইঞ্জিনচালিত নৌকা ও জাল দিয়ে নিখোঁজ তাওসীফকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে বুধবার বিকেলে গৌরনদী ফায়ার স্টেশনে খবর দেওয়া হয়।

ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক অনুসন্ধানে নিখোঁজ শিশুর সন্ধান না পেয়ে বরিশাল নদী বন্দর স্টেশনের ডুবুরী দলের সহায়তায় অভিযান চালিয়ে বুধবার সন্ধ্যায় শিশু তাওসীফের মরদেহ উদ্ধার করেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com