শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

নারায়ণগঞ্জে স্ত্রী-পুত্রসহ শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ও তার ৬ সহযোগী গ্রেফতার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৮৯ বার

সোমবার ৬ অক্টোবর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীর স্ত্রী-পুত্রসহ ৬ সহযোগীকে সকালে গাজীপুরের চান্দুরা বড়বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‍্যাব-১১ এর একটি টিম ।

গ্রেফতারকৃতরা হলো-সাহেব আলীর পুত্র সজীব (১৯), স্ত্রী কল্পনা বেগম (২৯), শ্যালক শামীম মিয়া (২৬), হাফিজ শেখ (২৩), আমিনুল ইসলাম (৩৪) ও আকবর (২০)।

এরা সবাই নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আঁটি ওয়াপদা কলোনী এলাকার বাসিন্দা।

এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোন, খেলনা পিস্তল, মোটর ড্রাইভিং লাইসেন্স ও ৪টি সাবল উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী যার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, অস্ত্রসহ অন্তত এক ডজন মামলা রয়েছে। শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ওয়াপদা কলোনি বউবাজার এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে।

কয়েকদিন আগে সাহেব আলীকে গ্রেফতারের জন্য আটি ওয়াপদা কলোনীর বউ বাজারে র‍্যাবের অভিযান চালানো হয়। কিন্তু সাহেব আলী র‍্যাবের উপস্থিতি টের পেয়ে লোকজনকে দ্রুত দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে র‍্যাবের উপর অতর্কিতভাবে আক্রমণ করে পালিয়ে যায়। সেসময় র‍্যাবের কয়েকজন সদস্য আহত হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com