শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে কোস্টগার্ডে অভিযানে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার ৯ মানবপাচারকারী আটক জুন মাসকে মশক নিধন মাস হিসেবে ঘোষণা বিসিসি প্রশাসকের বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত

নল‌ছি‌টি‌তে বাসচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধ

মো. নুরুজ্জামান, ঝালকাঠি
  • আপডেট টাইম : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ২৪০ বার

বরিশাল-কুয়াকাটা মহাসড়কের দপদপিয়া জোলাখালি খেয়াঘাট এলাকায় বাসের চাপায় মমতাজ বেগম নামের ৬০ বছর বয়সী এক পথচারী নারীর মৃত্যু হয়েছে।

রোববার (১৩ মার্চ) রাত ৮টার কিছু আগে এ দুর্ঘটনা ঘটে। নিহত মমতাজ বেগম ঝালকা‌ঠি জেলার নলছিটি উপজেলার দপদপিয়া গ্রামের মৃত রতন খানের স্ত্রী।

ঘটনার পরপরই সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিক্ষুব্ধ এলাকাবাসী। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ী ব্যক্তিদের বিচার দাবিতে স্লোগান দেন।

অবরোধের কারণে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন। প্রায় এক ঘণ্টা রাত ৯টায় সড়কে যানচলাচল স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শী শাজাহান খলিফা জানান, দপদপিয়া জোলাখালি খেয়াঘাট এলাকায় সড়ক পার হওয়ার জন্য দাঁড়িয়ে ছিলেন ওই নারী পথচারী। এ সময় একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে এসে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়।

দুর্ঘটনায় পথচারীর মৃত্যুর তথ্য নিশ্চিত করে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকাবাসী সড়ক অবরোধ তুলে নিয়েছে।

অভিযুক্ত চালক ও পরিবহনটি চিহ্নিত করে আইনানুগ ব‌্যবস্থা গ্রহন করা হ‌বে ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com