শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

নলছিটিতে খাস জমি দখলের অভিযোগ

নলছিটি প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ২৩৭ বার

ঝালকাঠির নলছিটিতে সাবেক এক ছাত্রদল নেতা ও তার ভাইদের বিরুদ্ধে খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের তদারকি না থাকায় কোনো বাধা ছাড়াই নিজেদের ইচ্ছামতো খাস জায়গা দখল করছে।

এ বিষয় এলাকাবাসীর পক্ষে সৈয়দ শাওন ইসলাম বাবু উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে সরকারি খাস জায়গা দখলমুক্ত করতে লিখিত অভিযোগ দিয়েছেন। মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে ইউএনও রুম্পা সিকদার অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, তৌহিদ গং উপজেলা শহরের প্রাণকেন্দ্র থানা সড়ক সংলগ্ন (শহীদ মিনারের বিপরীতে) জে.এল ৪৩, নলছিটি মৌজার ১ নম্বর খতিয়ানের এসএ ১১৬৫ ও ১১৬৬ দাগের প্রায় ৮০ শতাংশ জমি দখল করেছেন। এদিকে তৌহিদ গং প্রায়ত বীরমুক্তিযোদ্ধা মো. আহসান হাবিবের জমি দখলের পায়তারা চালাচ্ছে বলে তার পরিবারের লোকজন অভিযোগ করেছে।

ওই মুক্তিযোদ্ধার ছেলে শফিকুল ইসলাম ইমন বলেন, একই মৌজার ১১৬৪ নম্বর দাগের জমিও দখলে নেয়ার চেষ্টায় লিপ্ত তৌহিদ গং।

এ বিষয়ে সকল অভিযোগ অস্বীকার করে কে.এম.আর তৌহিদ বলেন, আমাদের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে। আমরা কারো জমি দখলের সঙ্গে জড়িত নই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com