সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত

নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন এর সাথে বানারীপাড়া ও উজিরপুর উপজেলার সর্বস্তরের নেতৃবৃন্দের মতবিনিময়

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১২৫ বার

নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন এর সাথে বানারীপাড়া ও উজিরপুর উপজেলার সর্বস্তরের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রীতির বরিশালকে এগিয়ে নিতে আসন্ন শারদীয় দুর্গাপূজা ও মা ইলিশ সংরক্ষণে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

আজ ৫ অক্টোবর শনিবার বিকাল ৩ টায় উপজেলা প্রশাসন বানারীপাড়া এর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বরিশাল জেলার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন এর সাথে উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুধীজনসহ উপজেলার সর্বস্তরের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার বরিশাল মোহাম্মদ বেলায়েত হোসেন, সহকারী কমিশনার (ভূমি) বানারীপাড়া ও অফিসার ইনচার্জ বানারীপাড়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার অন্তরা হালদার। এদিকে বিকাল সাড়ে ৪ টার দিকে উজিরপুর উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বরিশাল জেলার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন এর সাথে উপজেলা পর্যায়ের সকল নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার উজিরপুর মোঃ সাখাওয়াত হোসেন। মতবিনিময় সভায় অতিথিরা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com