শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা

ধানকোড়া ইউনিয়ন আঃলীগের সভাপতি আব্দুল হক বহিস্কার

কাওছার আহমেদ, মানিকগঞ্জ
  • আপডেট টাইম : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ৪২৫ বার

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হক কে দল থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে।

 

সংগঠন বিরোধী কার্যকলাপ ও সিনিয়র নেতাদের সাথে অসৌজন্যমূলক আচরণ এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় তাকে সাময়িকভাবে বহিস্কার করা হয়।

শনিবার ( ৪ নভেম্বর) রাত ১১ টার দিকে সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ আফাজ উদ্দিনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

 

সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আফাজ উদ্দিন বলেন, দলীয় সিদ্বান্তেই আব্দুল হক কে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

 

তবে তাকে আগামী ৯০ দিনের মধ্যে কারন দর্শানোর জন্য বলা হয়েছে।  অন্যথায় তাকে চিরস্থায়ী বহিস্কার করা হবে।

 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফজলুর রহমান বলেন, শনিবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এর খামার বাড়িতে নির্বাচনী বিষয় নিয়ে দলীয় নেতাদের নিয়ে বসা হয়েছিল।

 

সেখানে ধানকোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হক সিনিয়র নেতাদের সাথে খারাপ আচরণসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেন। সেজন্য তাকে দল থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে।

 

এ বিষয়ে সাময়িকভাবে বহিস্কৃত ধানকোড়া ইউনিয়ন আওয়ামী লীগে সভাপতি আব্দুল হক বলেন, আমি দলের কোন শৃঙ্খলা ভঙ্গ করিনি। নেতাদের সাথেও অসৌজন্যমূলক আচরণ করিনি।

 

মন্ত্রীর খামার বাড়িতে যা বলেছি তা দলের ভালোর জন্যই বলেছি। দল আমার বিরুদ্ধে অন্যায় ভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। তবে ৯০ দিনের মধ্যেই কারণ দর্শানোর জবাব দেওয়া হবে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com