বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

ধর্ষণ মামলায় গ্রেফতার বিসিসির কাউন্সিলর কালাম মোল্লা

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
  • ২৩০ বার
কাউন্সিলর আজাদ হোসেন কালাম মোল্লা

বরিশাল সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজাদ হোসেন কালাম মোল্লাকে ধর্ষণ মামলায় গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

শুক্রবার (১৪ জানুয়ারি) বিকেলে নগরীর বিমানবন্দর থানায় মামলা দায়েরের পর তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রাতে ৩০ নম্বর ওয়ার্ডে কালাম মোল্লার নিজ বসত বাড়ির কাছে একটি টিনসেড ঘরে এই ধর্ষণের ঘটনা ঘটে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।

কালাম মোল্লা নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং বরিশাল বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি।

নির্যাতিত তরুণী অভিযুক্ত কালাম মোল্লার প্রতিবেশী এক মুক্তিযোদ্ধার মেয়ে এবং নগরীর সদর রোডের একটি ডাগায়নস্টিক সেন্টারের কর্মচারী।

মামলার অভিযোগে বলা হয়, ওই তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে ধর্ষণ করে আসছিল কালাম মোল্লা।

সবশেষ বৃহস্পতিবার রাতে কালাম মোল্লা তার বাড়ির পাশে একটি টিনসেড ঘরে নিয়ে ওই তরুণীকে ধর্ষণ করে। পরে সে বিয়ে করতে অস্বীকৃতি জানায়।

এ ঘটনায় শুক্রবার বিকেলে ওই তরুণী নগরীর বিমান বন্দর থানায় মামলা দায়ের করেন।

বিমান বন্দর থানার ওসি কমলেশ চন্দ্র হালদার জানান, ভুক্তভুগীকে পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com