মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

দোকান ঘর নিয়ে খালের মধ্যে উল্টে পরেছে যাত্রীবাহি পরিবহন

বরিশাল অফিস
  • আপডেট টাইম : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১৬৪ বার

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকায় যাত্রীবাহি একটি পরিবহন নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের পাশের একটি দোকান ঘর নিয়ে খালের মধ্যে উল্টে পরেছে।

এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। গুরুত্বর আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা। ঘটনাটি ঘটেছে সোমবার (৪ আগস্ট) ভোর ছয়টার দিকে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান বলেন, ময়মন‌সিংহ থেকে ব‌রিশালগামী শা‌মিম এন্টারপ্রাইজ (ময়মনসিংহ ব-১৫-০১৭৮) নামের একটি যাত্রীবাহি প‌রিবহন ভোর ছয়টার দিকে বেপরোয়াগতিতে দুর্ঘটনাস্থল অতিক্রমকালে মহাসড়কের পাশের দোকানঘর নিয়ে খালের মধ্যে পরে যায়।

খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মী ও হাইওয়ে থানা পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। ওসি আরও জানান, দুর্ঘটনাকবলিত পরিবহনটি উদ্ধারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com