রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী

দেশে করোনায় আরও ২৩৫ জনের মৃত্যু

ঢাকা অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ৬১৯ বার
ফাইল ফটো

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ৩৯৭ জনের।

নতুন করে শনাক্ত হয়েছেন ১৫ হাজার ৭৭৬ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ ৯৬ হাজার ৯৩ জন। মৃত ২৩৫ জনের মধ্যে পুরুষ ১৪০ জন ও ৯৫ জন নারী।

 

মঙ্গলবার (৩ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাছিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৬ হাজার ২৯৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১১ লাখ ২৫ হাজার ৪৫ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৬৯৭টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৩৩টি, জিন এক্সপার্ট ৫৩টি, র‌্যাপিড অ্যান্টিজেন ৫১১টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৫৭ হাজার ২৯৭টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৫ হাজার ২৮৪টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৭৮ লাখ ৯৯ হাজার ১৬৯টি।

 

 

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৫ দশমিক ৫৪ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৪১ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার  ৮৬ দশমিক  ৮০ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৬৫ শতাংশ।

 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৪ ঘণ্টায় মৃত ২৩৫ জনের মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন ৭৩ জন, চট্টগ্রাম বিভাগে ৬৫ জন, রাজশাহী বিভাগে ২১ জন, খুলনা বিভাগে ৩২ জন, বরিশাল বিভাগে আট জন, সিলেট বিভাগে ১২ জন, রংপুর বিভাগে ১২ জন এবং ময়মনসিংহ বিভাগে ১২ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন  ১৭৩ জন, বেসরকারি ৪৯ হাসপাতালে জন এবং বাড়িতে ১৫ জন এবং একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com