শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

দুই অনুষদের শিক্ষকদের সাথে উপাচার্যের মতবিনিময়

মুরাদ হোসেন, হাবিপ্রবি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১০৮ বার
বুধবার হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্যা’র সাথে বিজনেস স্টাডিজ ও ফিসারিজ অনুষদের শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ভিআইপি কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত উক্ত সভায় বিজনেস স্টাডিজ অনুষদের ডীন প্রফেসর মো. মামুনার রশিদ, ফিসারিজ অনুষদের ডীন প্রফেসর ড. এ এস এম কিবরিয়া, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির এবং বিভাগীয় চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় অনুষদের পক্ষ থেকে বিভাগসমূহে শিক্ষক স্বল্পতা, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ, গবেষণাগার ও বাজেট স্বল্পতা, ল্যাব সমূহে দক্ষ জনবল, ডিজিটালাইজড ক্লাশ রুমসহ নানামূখী সমস্যা ও প্রয়োজনীয়তার কথা উপাচার্যকে অবহিত করা হয়। উপাচার্য বিষয়গুলো গুরুত্বের সাথে  এবং কিছু কিছু বিষয় অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের আশাবাদ ব্যক্ত করেন।
তিনি একাডেমিক ও গবেষণা ক্ষেত্রে সুযোগ-সুবিধা সৃষ্টি ও সম্প্রসারণকল্পে এবং শিক্ষার্থীদের গুণগত পাঠদানের জন্য শিক্ষকদের রুটিন কার্যক্রম অর্থাৎ ক্লাস-পরীক্ষার পাশাপাশি গবেষণা কার্যক্রমে বেশী বেশী মনোনিবেশ করার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com