বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

দিনাজপুরে গ্রীন ভয়েসের নদী দিবসের মানববন্ধন 

মো: মুরাদ হোসেন, হাবিপ্রবি
  • আপডেট টাইম : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮২ বার
আন্তর্জাতিক নদী দিবস – ২০২৩ উপলক্ষে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস, দিনাজপুর জেলা শাখার মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুর দুইটায় দিনাজপুর প্রেসক্লাবের সামনে নদী বাঁচলে বাঁচবে দেশ, নদীমাতৃক বাংলাদেশ’ স্লোগানে তারা এ মানববন্ধন করে।
এতে দিনাজপুরের নদীগুলোর প্রবাহ ঠিক রাখা, নাব্যতা ফিরিয়ে আনা, বিজ্ঞানসম্মত উপায়ে নদীগুলো গবেষণা করে খনন, জরিপের মাধ্যমে নদীর প্রকৃত সংখ্যা নির্ধারণ, বালু উত্তোলন রোধ, নদী দূষণ, নদী দখলমুক্ত করণ, নদীর সীমানা নির্ধারণ তথা নদী রক্ষা আইনের প্রয়োগ চেয়ে বক্তরা দাবি তুলে ধরেন।
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শাখার গ্রন্থাগার বিষয়ক সম্পাদক তামান্না মনিষার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন গ্রীন ভয়েসের কেন্দ্রীয় কমিটির সদস্য মো: রবিউল ইসলাম রুবেল, দিনাজপুর সরকারি কলেজ শাখার সভাপতি ফারহানা রহমান, সাধারণ সম্পাদক ওয়াহেদ-উন-নবী, হাবিপ্রবি’র সহ-সভাপতি ইব্রাহীম শেখ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com