শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা

তৃতীয় ধাপে ইউপি নির্বাচনে ভোটগ্রহণ শুরু

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ২৩৭ বার

তৃতীয় ধাপে ১ হাজার ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ রবিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত।

 

এই ধাপে ৩৭টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হচ্ছে। ভোটগ্রহণে মাঠে অবস্থান নিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

 

এর আগে ইসির যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান গণমাধ্যমকে জানিয়েছিলেন, এক হাজার সাতটি ইউপিতে ভোটের তফসিল ঘোষণা করা হয়েছিল। বিভিন্ন কারণে সাতটির ভোট স্থগিত করা হয়েছে।

 

তৃতীয় ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৫৬৯ জন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ১০০ জন, সংরক্ষিত আসনের সদস্য পদে ১৩২ জন ও সাধারণ আসনের সদস্য পদে ৩৩৭ জন।

 

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ব্যতীত মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৫০ হাজার ১৪৬ জন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ৪ হাজার ৪০৯ জন, সংরক্ষিত মহিল সদস্য পদে ১১ হাজার ১০৫ জন ও সাধারণ সদস্য পদে রয়েছেন ৩৪ হাজার ৬৩২ জন।

 

নির্বাচনে মোট ২ কোটি ১ লাখ ৪৯ হাজার ২৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। ভোটগ্রহণ হবে ১০ হাজার ১৫৯টি ভোটকেন্দ্রের ৬১ হাজার ৮৩০টি ভোটকক্ষে।

 

শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ভোটকেন্দ্রে নিয়োজিত করা হয়েছে পুলিশ ও আনসারের ২২ জনের ফোর্স। এ ছাড়া ভোটের এলাকা নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে পুলিশ, আনসার, বিজিবি, কোস্টগার্ড, র‌্যাব এপিবিএন ও ব্যাটালিয়ন আনসারের মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স।

 

আর মাঠে রয়েছেন পাঁচ শতাধিক বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। তারা ভোটের দুদিন পরেও নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবেন।

 

ইতোমধ্যে দুই ধাপের ভোট সম্পন্ন করেছে ইসি। চতুর্থ ধাপে ৮৪০ ইউপিতে ২৬ ডিসেম্বর ও পঞ্চম ধাপে ৭০৭ ইউপিতে ভোটগ্রহণ হবে ৫ জানুয়ারি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com